Arrested

পশ্চিম মেদিনীপুরের নিখোঁজ এক নাবালিকাকে হাওড়া থেকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার এক যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের নিখোঁজ এক নাবালিকাকে হাওড়া জেলার পাঁচলা এলাকা থেকে উদ্ধার করল নারায়ণগড় থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক যুবকক। সোমবার ওই যুবককে মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে, বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। উদ্ধার হওয়া ওই নাবালিকাকে আপাতত পাঠানো হয়েছে একটি সরকারি হোমে। প্রসঙ্গত, নারায়ণগড় এলাকার এক নাবালিকা নিখোঁজ ছিল গত কয়েকদিন ধরে। গত ১৪ ডিসেম্বর নাবালিকার দিদি নারায়ণগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক যুবকের নামে। এরপরই, তদন্তে নামে নারায়ণগড় থানার পুলিশ। হাওড়া’র পাঁচলা থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে। বিজয় দোলই নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।

নারায়ণগড় থানা :

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ওই নাবালিকার দিদি নারায়ণগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, বিজয় দোলই নামে স্থানীয় এক যুবক তাঁর নাবালিকা বোনকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে গেছে! তারপরই তদন্তে নেমে নারায়ণগড় থানার পুলিশ ওই নাবালিকা’কে হাওড়া’র পাঁচলা এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসেন। একইসঙ্গে, গ্রেফতার করা হয় ওই যুবককে। সোমবার মেদিনীপুর আদালতে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয় এবং মেডিক্যাল পরীক্ষা করা হয়। এরপরই, নাবালিকাকে আপাতত একটি হোমে পাঠানো হয়। ১৪ দিনের জেল হেফাজত হয় বিজয় দোলই নামে ওই যুবকের।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago