Arrested

Paschim Medinipur: কলকাতায় ভরাডুবির মধ্যেই খড়্গপুরে দলেরই নেত্রীর অভিযোগে গ্রেফতার বিজেপির মন্ডল সভাপতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: কলকাতা পৌরসভা নির্বাচনে বিজেপি’র ভরাডুবি একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। তারমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি-কে লজ্জায় মুখ ঢাকতে হচ্ছে অন্য একটি কারণে! খড়্গপুরের মহিলা মোর্চার সভানেত্রী তৃষা চাকলাদারের অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হল বিজেপির উত্তর মন্ডল সভাপতি দীপসোনা ঘোষ-কে! তাঁর বিরুদ্ধে ‘কু-প্রস্তাব’ দেওয়া এবং ‘শ্লীলতাহানি’ করার মতো মারাত্মক অভিযোগ করেছিলেন তৃষা। গত ২ ডিসেম্বর (বৃহস্পতিবার) অভিযোগ দায়ের করেছিলেন খড়্গপুর টাউন থানায়। সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে টাউন থানার পুলিশ গ্রেফতার করল দীপসোনা-কে।

গ্রেফতার দীপসোনা ঘোষ :

গ্রেফতার করল খড়্গপুর টাউন থানা :

ঘটনার সূত্রপাত, গত ২ ডিসেম্বর বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়ের একটি শীতবস্ত্র প্রদান কর্মসূচিকে ঘিরে। শহরের সুভাষপল্লী এলাকায় ওই কর্মসূচি সম্পন্ন করে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যার ঠিক মুখে ফিরে যান বিধায়ক হিরণ। আর, তাঁর চলে যাওয়ার ঠিক পরেই, তাঁর অনুগামী হিসেবে পরিচিত মহিলা নেত্রী তৃষা চাকলাদার ও একাধিক বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছিল বিজেপি’র উত্তর মন্ডল সভাপতি দীপসোনা ঘোষ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। তৃষা জানিয়েছিলেন “দীপসোনা ঘোষ, কুনাল সরকার, অঙ্কিত শর্মা প্রমুখরা আমাদের উপর হামলা চালিয়েছেন, বিধায়কের অনুষ্ঠানে গিয়েছিলাম বলে। শারীরিকভাবেও নিগ্রহ করা হয়েছে। এমনকি খুন করার চেষ্টাও হয়েছে। আমাদের দলীয় কার্যকর্তারা তা রুখে দিয়েছেন বলে বেঁচে ফিরলাম।” কিন্তু কেন? তৃষার মারাত্মক অভিযোগ ছিল, “এর আগে কু-প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে রাজি হইনি। একটা আক্রোশ ছিলই। এদিন সকালেও ফোন করে হুমকি দেওয়া হয়েছিল, যাতে বিধায়কের অনুষ্ঠানে না যাই। গিয়েছিলাম বলেই আমাদের উপর আক্রমণ করা হয়েছে।” অভিযোগ অস্বীকার করে দীপসোনা ঘোষ বলেছিলেন, “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওখানে একটা গন্ডগোল চলছিল। আমরা কয়েকজন গিয়ে তা মিটিয়ে দিয়েছি। বিধায়কের অনুষ্ঠানে যে কেউ যেতে পারে তা নিয়ে বলার কিছু নেই”। আর, ওই ঘটনা নিয়ে বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ক্যামেরার সামনেই জানিয়েছিলেন “এটা সমাজবিরোধীদের কাজ। দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে শুনেছি। আর, এইসব দুষ্কৃতীরা বিজেপির কর্মী হতেই পারে না! ভারতীয় জনতা পার্টির কর্মীরা, নরেন্দ্র মোদির সমর্থকরা এইসব কাজ করতেই পারে না! পুলিশকে অবিলম্বে বলবো এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে। খড়্গপুর থেকে সমাজবিরোধীদের বিতাড়িত করতে হবে। খড়গপুর শহর সাধারণ মানুষের জন্য, দুষ্কৃতীদের জন্য নয়”! বলার অপেক্ষা রাখে না, স্বয়ং বিজেপি বিধায়ক পরোক্ষে দীপসোনা’র গ্রেফতারিই চেয়েছিলেন।

মহিলা নেত্রী তৃষা চাকলাদার :

বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago