Arrested

Paschim Medinipur: সম্পত্তিগত বিবাদ, বন্দুক নিয়ে দাদার বাড়িতে চড়াও ভাই! প্রতিবেশীরা পাকড়াও করে তুলে দিল পুলিশের হাতে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: সম্পত্তিগত বিবাদ ও টাকা পয়সা লেনদেন নিয়ে দুই ভাইয়ের বিবাদ! পাওনা টাকা আদায়ে দুই সাগরেদকে নিয়ে রাতের অন্ধকারে বড় ভাইয়ের বাড়িতে হানা দেয় ছোট ভাই। দাদাকে না পেয়ে, তাঁর ছেলেকে মারধর করে কাকা ও তাঁর দুই সাগরেদ। এরপরই প্রতিবেশীরা পৌঁছে যায়। পাকড়াও করা হয় তাঁদের। উদ্ধার হয় গুলি ও বন্দুক। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে গ্রেফতার করে ছোট ভাই ও তার দুই সাগরেদকে। শুক্রবার রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর গ্রামে।

গ্রেপ্তার গুনধর ভাই :

জানা যায়, ওই গ্রামের বাসিন্দা কালীপদ জানা নামে এক ব্যক্তির বাড়িতে তিনজন চড়াও হয়। কালীপদ বাবুকে বাড়িতে না পেয়ে তাঁর এক ছেলেকে মারধর শুরু করলে স্থানীয়রা এই ঘটনা প্রত্যক্ষ করেন এবং তাদের ঠেকাতে এগিয়ে যান। তিনজনের একজনকে স্থানীয়রা ধরেও ফেলে এবং ধৃতের পকেট থেকে একটি রিভলভার পড়ে যায়। তৎক্ষনাৎ বাকি দু’জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, স্থানীয়রা পেছনে ধাওয়া করে তাদেরও ধরে ফেলে। ঘটনায় তড়িঘড়ি ঘাটাল থানার পুলিশে খবর দেওয়া হলে। থানার ওসি সহ পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। রিভলভার সহ আটক তিনজনকে থানায় নিয়ে যায় ঘাটাল থানার পুলিশ। রিভলভারের সাথে চার রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে বলে খবর। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে পুলিশ। ধৃত তিনজনকে শনিবার ঘাটাল মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

গ্রেফতার করল ঘাটাল থানার পুলিশ :

ঘাটাল থানার পুলিশ সূত্রে জানাযায়, টাকা পয়সা নিয়ে দুই ভাইয়ের সম্পত্তিগত বিবাদ। বড় ভাই কালিপদ জানা ও ছোট ভাই অসিত জানা। তাঁদের আদি বাড়ি ছিল চন্দ্রকোনা থানার কুলদহে। কিন্তু, বর্তমানে বড় ভাই কালিপদ জানা ঘাটাল থানার কামদেবপুরে থাকেন এবং ছোট ভাই অসিত জানা ঘাটালেরই নারায়নচকে বসবাস করছেন। পুলিশ জানায়, বড় ভাই কালিপদ জানা তার ছোট ভাই অসিত জানার জামাইয়ের থেকে কিছু টাকা ধার নিয়েও ফেরত দিচ্ছিলেন না। এনিয়ে, ছোট ভাই অসিত তার বড় ভাইকে চাপ দিত। গতকাল রাতে ভাই অসিত জানা তার দুই সাগরেদ গোপীনাথ খাঁ ও শ্রীকান্ত সামন্তকে নিয়ে নিজেরই বড় ভাই কালিপদ জানার কামদেবপুরের বাড়িতে হাজির হয়। এই দুই সাগরেদের একজনের বাড়ি চন্দ্রকোনার আগড়া ও আর একজনের বাড়ি কুলদহতে। সেই সময় কালিপদ বাবু বাড়িতে না থাকায় তার ছেলের সাথে বচসা থেকে ধস্তাধস্তি হয় এবং সেসময় অসিত জানার দুই সাগরেদের মধ্যে একজনের থেকে রিভলভার পড়ে যায়। ঘটনায় বড় ভাই কালিপদ জানা তার ছোট ভাই অসিত জানার বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন বলে জানান ঘাটাল থানার পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago