Corona Update

Omicron: দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩, রাজ্যে বেড়েছে সংক্রমণ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১১ ডিসেম্বর: দেশজুড়ে ক্রমশ প্রভাব বিস্তার করছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। প্রায় প্রতিটি রাজ্যেই এই নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্র। এরই মাঝে সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই সেখানে একটি সাড়ে তিন বছরের শিশুর শরীরে মিলেছে নতুন এই স্ট্রেন। পাশাপাশি, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩। তবে, ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশের করোনা পরিসংখ্যান অনুসারে গত একদিনে নিম্নমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৯৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৮ হাজার ৫০৩। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩৯৩ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৬২৪। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৩ হাজার ২৭৭ জন। পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা গত ৫৫৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এদিকে, গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৭৮ জন। এখনও পর্যন্ত ১৩১ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।

দেশের করোনা বুলেটিন :

এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬১০ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৫৬৭। এরমধ্যে গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ২০৫ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ১০২। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ১০ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯৪ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২২ হাজার ৬০৮। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬১২ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৬২ জন। গত ২৪ ঘন্টায় মোট ৩৭ হাজার ৫২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago