Arrested

শালবনীর পিড়াকাটাতে চোলাই মদের ভাটিতে অভিযান পুলিশের! গ্রেফতার দুই চোলাই কারবারী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: বেআইনি চোলাই মদের ভাটিতে হানা দিয়ে কয়েকশো লিটার চোলাই মদ এবং মদ তৈরীর সরঞ্জাম নষ্ট করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিড়াকাটার কাছে ধানঘোরি গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকেলে ওই গ্রামে অভিযান চালায় শালবনী থানার অধীন পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। বেআইনিভাবে মদ তৈরি ও বিক্রি করার অভিযোগে ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।

নষ্ট‌ করা হচ্ছে মদ :

শালবনীর গ্রামে অভিযান পুলিশের :

প্রসঙ্গত উল্লেখ্য, জঙ্গলমহল সহ বিভিন্ন এলাকাতেই বেআইনিভাবে চোলাই মদের কারবার করার অভিযোগ ওঠে বারবার। এই চোলাই মদের নেশায় গ্রামের পর গ্রামের পুরুষ-রা আসক্ত হয়ে নিজেদের অর্থ আর শরীর দুইই বিসর্জন দেয়। সঙ্গে, বাড়িতে জ্বলে অশান্তির আগুন! গ্রামের মহিলারা অনেক সময় ক্ষোভে ও প্রতিবাদে ফেটে পড়েন। সেরকমই অভিযোগ পেয়ে, শনিবার বিকেলে শালবনী থানার পিড়াকাটা ফাঁড়ির পুলিশ অভিযান চালায় পিড়াকাটা থেকে ৫-৬ কিলোমিটার দূরে ধানঘোরি গ্রামের দু’টি চোলাই ভাটিতে। মজুত থাকা কয়েকশো লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করা হয় এবং ঘটনাস্থল থেকে আটক করা হয়। গ্রেফতার করা হয়েছে, সামাই মাণ্ডি (৩৭) ও চুনারাম মাণ্ডি (৪২) নামে দুই ব্যক্তিকে। আগামীকাল তাদের জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার করা হয়েছে দুই কারবারীকে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago