Paschim Medinipur

“আমি থাকতে ডেবরা টোল প্লাজার কোনও কর্মীর কাজ যাবেনা”, জানিয়ে দিলেন মন্ত্রী হুমায়ূন কবীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: “আমি থাকতে থাকতে ডেবরা টোল প্লাজার কোনও কর্মীর কাজ যাবেনা। আমি আছিতো নাকি”! কাজ হারানোর আশঙ্কায় থাকা কর্মীদের উদ্দেশ্যে শুক্রবার দুপুরে এই বার্তাই দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বিধায়ক তথা রাজ্যের কারিগরি উন্নয়ন মন্ত্রী হুমায়ূন কবীর। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ডেবরা টোল প্লাজায় কর্মরত শ্রমিকরা অভিযোগ করছিলেন, টোল প্লাজার আগের এজেন্সি বা ভেন্ডারকে সরিয়ে নতুন এজেন্সি-কে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ভেন্ডারের আধিকারিকরা কর্মীদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি করছে। PF, ESI, গ্রাচুয়েটি প্রভৃতি থেকে কর্মীদের বঞ্চিত করা হয়েছে। এমনকি, কাজ থেকেও বাদ দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এজন্যই, আগের কোম্পানির ৮৬ জন কর্মী অনশন ও বিক্ষোভ শুরু করেছিলেন গতকাল থেকে। এমনকি, তাঁরা নবান্নের উদ্দেশ্যে রওনা হয়েও পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন বলে অভিযোগ। তাঁদের অভিযোগ ছিল, মন্ত্রী হুমায়ূন কবীর প্রভাব খাটিয়ে নতুন কর্মী নিয়োগ করতে চাইছেন। তবে, এই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন মন্ত্রী হুমায়ূন কবীর।

কর্মী বিক্ষোভ :

উল্লেখ্য যে, অশোকা কোম্পানির অধীন মেঘমালা এজেন্সি ৬ নং জাতীয় সড়কের উপর ডেবরা টোল প্লাজার দায়িত্বে ছিল আগে। বর্তমানে, দায়িত্ব নিয়েছে স্কাই হুপার নামে নতুন কোম্পানি। পুরানো কোম্পানি’র প্রায় ৮৬ জন কর্মী অভিযোগ করছিলেন, নতুন কোম্পানি তাঁদের সমস্ত সুবিধা ও কাজ থেকে বাদ দিয়ে দিতে চাইছে। এ নিয়েই তাঁরা বিক্ষোভ শুরু করে তৃণমূলেরই শ্রমিক সংগঠন INTTUC র পতাকা নিয়ে। পুরানো কোম্পানি’র তরফে অভিযোগ করা হচ্ছিল, তাঁদের জোরপূর্বক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন কোম্পানিকে নিয়ে আসা হয়েছে। অভিযোগের তীর ছিল মন্ত্রী হুমায়ূন কবীরের দিকে। আর, এই সমস্ত অভিযোগ নিয়েই মন্ত্রী হুমায়ূন কবীর শুক্রবার দুপুরে বেঙ্গল পোস্টের প্রতিনিধিকে ফোনে জানিয়েছেন, “একজনেরও কাজ যাবেনা। আমি তো আছি! রাজনৈতিক ইন্ধন দেওয়া হচ্ছে কর্মীদের। আগামীকাল (শনিবার) দুপুর ১ টায় আমি সকলের সাথে বৈঠক করে, সমস্ত সমস্যা মিটিয়ে দেব। আগামীকালই এই বিষয়ে আমি বিস্তারিত জানাব।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago