Arrested

Arrested: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পশ্চিম মেদিনীপুরের গৃহবধূ! পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে ওড়িশা থেকে গ্রেফতার স্বামী, শ্বশুর-শাশুড়ি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল:ঠিক দু’মাস আগে পশ্চিম মেদিনীপুরের গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ দায়ের করেছিলেন তাঁর বাপের বাড়ির লোকজন। অবশেষে, স্বামী, শ্বশুর ও শাশুড়িকে ভিন রাজ্য (ওড়িশা) থেকে গ্রেফতার করলো দাঁতন থানার পুলিশ। বুধবার অভিযুক্তদের আদালতে তোলা হলে, গৃহবধূর স্বামী ও শ্বশুরের তিনদিনের পুলিশ হেফাজত এবং শাশুড়ির ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনাটি, দাঁতন থানার রামচন্দ্রপুর এলাকার। গত ৫ ফেব্রুয়ারি দাঁতন থানায়, মনিকা দত্ত নামে অগ্নিদগ্ধ ওই গৃহবধূর বাপের বাড়ির লোক অভিযোগ দায়ের করেছিলেন যে, তাঁদের মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে, গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়! তদন্তে নামে দাঁতন থানার পুলিশ। অবশেষে, ঠিক দু’মাস পর ওড়িশা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

এদিকে, অগ্নিদগ্ধ বছর ২৫ এর গৃহবধূ মনিকা এখনও (প্রায় ২ মাস ধরে) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। তাঁর শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছিল। স্বামী সহ শ্বশুর-শাশুড়ি মনিকা-কে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল বলে অভিযোগ দায়ের করেছেন তাঁর বাবা শম্ভুনাথ পাত্র (শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা)। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন বছর তিরিশের স্বামী অজয় দত্ত, শ্বশুর পূর্ণেন্দু দত্ত এবং শাশুড়ি কাজল দত্ত। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছিল। অবশেষে, সাফল্য পেল দাঁতন থানা। ওড়িশা (বা, উড়িষ্যা) থেকে তাঁদের গ্রেফতার করা হয় মঙ্গলবার। বুধবার তাদের আদালতে তোলা হয়। তদন্তের কারণে, স্বামী ও শ্বশুরের পুলিশি হেফাজত মঞ্জুর করেন বিচারক। শাশুড়িকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তরা ধরা পড়ায় কিছুটা হলেও খুশি নির্যাতিতা গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা।

দাঁতন থানার সাফল্য :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago