Social Work

Midnapore: রাণীর কারাবরণের দিনই সম্মানিত মহিলা পুলিশ কর্মী কবিতা! শিরোমণির স্মরণে মেদিনীপুরের ‘অদ্বিতীয়া’দের রক্তদান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ এপ্রিল: মেদিনীপুরের ‘বীরাঙ্গনা’ রাণী শিরোমণি। পরাধীন ভারতবর্ষের প্রথম রাজনৈতিক বন্দিনী হিসেবে খ্যাত। শিরোমণি মানে তাই মেদিনীপুর তথা জঙ্গলমহলের ইতিহাস, আবেগ আর গর্ব! দ্বিতীয় চুয়াড় বিদ্রোহের নেত্রী সেই শিরোমণি’র কারাবরণের দিনটিকে (৬ এপ্রিল, ১৭৯৯) স্মরণ করে বুধবার মেদিনীপুরের ‘অদ্বিতীয়া’রা মেতে উঠলেন রক্তদান উৎসবে। সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত মেদিনীপুরের সংগঠন ‘অদ্বিতীয়া’র উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচি। মহিলাদের মধ্যেও রক্তদানের উৎসাহ বাড়িয়ে তুলতে, বুধবার মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো এই রক্তদান উৎসব। শিবিরে মোট ৩৯ জন মহিলা রক্তদান করেন। এঁদের মধ্যে অনেকেই এই প্রথমবার রক্ত দিলেন। এছাড়াও, এঁদের মধ্য এমন চার জন ছিলেন, যাঁরা সদ্য আঠারোতে পা রেখেছেন।

মহিলাদের রক্তদান :

Advertisement :

রবীন্দ্রনাথ ও রাণী শিরোমণির প্রতিকৃতিতে মাল্যদান ও চারাগাছে জল ঢেলে শিবিরের সূচনা হয়। এদিনের শিবিরে ‘মেদিনীপুরের গর্ব’ তথা রাষ্ট্রপতির পুলিশ মেডেল পুরস্কারে ভূষিত মহিলা পুলিশ কর্মী কবিতা দাস-কেও সম্মানিত করলো ‘অদ্বিতীয়া’। উল্লেখ্য যে, বর্তমানে সালুয়া পুলিশ ট্রেনিং স্কুলের প্রশিক্ষক হিসেবে লেডি ইন্সপেক্টর কবিতা দাস কর্মরত। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন, বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, এমকেডিএ’র চেয়ারম্যান বিধায়ক দীনেন রায়, বিশিষ্ট শিল্পোদ্যোগী আনন্দগোপাল মাইতি, বিশিষ্ট শিল্পোদ্যোগী চন্দন বসু, সমাজকর্মী-লেখিকা রোশেনারা খান, আইনজীবী তীর্থঙ্কর ভকত, বিশিষ্ট শিক্ষাব্রতী সত্যব্রত দোলই, মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর তথা চিকিৎসক গোলোকবিহারী মাজি প্রমুখ। অদ্বিতীয়া’র পক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন পাঞ্চালি চক্রবর্তী।

কবিতা দাস (ফাইল ছবি) :

Advertisement :

Advertisement :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago