Award

Millionaire: লটারি কেটে কোটিপতি পশ্চিম মেদিনীপুরের দিনমজুর থেকে পঞ্চায়েত সচিব! এত টাকা দিয়ে কী করবেন, ভেবে পাচ্ছেননা রতন ও স্বপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: দেনেওয়ালা জব ভি দেতা, দেতা ছপ্পর ফড়কে! মাত্র দু’দিনের ব্যবধানে লটারি (Lottery) কেটে কোটিপতি (Millionaire) হলেন পশ্চিম মেদিনীপুরের দুই ব্যক্তি। পেশায় একজন দিনমজুর, অন্যজন গ্রাম পঞ্চায়েত অফিসের সচিব। দু’জনেরই ‘নেশা’ অবশ্য এক! সারাদিনের কাজ কর্মের মাঝে টুকটাক লটারির টিকিট কাটা। আর, তাতেই একেবারে মালামাল! রাতারাতি হয়ে গেলেন কোটিপতি। ‌এখনও তাঁরা ভেবে উঠতে পারছেন না, কী করবেন এত টাকা দিয়ে। ঘটনা দু’টি যথাক্রমে জেলার পিংলা ও কেশপুর ব্লকের। পেশায় দিনমজুর রতন শীটের বাড়ি পিংলা ব্লকের জামনা এলাকায়। অন্যদিকে, পেশায় কেশপুর ব্লকের মুগবসান গ্রাম পঞ্চায়েতের সচিব স্বপন পন্ডিতের বাড়ি ঘাটালের মহারাজপুরে। দুই এলাকাতেই এখন খুশির হাওয়া (বলা ভালো, টাকার হাওয়া)!

এই দোকান থেকেই লটারি কেটেছিলেন রতন শীট:

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় দিনমজুর পিংলা ব্লকের জামনার রতন শীট বাজারে চা খেতে যাওয়া-আসার মধ্যে টিকিট কাটতেন। চলতি সপ্তাহের সোমবার রাত্রি ৮ টা নাগাদ মাত্র ৬ টাকার লটারি টিকিট কেটেছিলেন। আর, সেই লটারিতেই ভাগ্য খুলে গেলো! রাতারাতি কোটিপতি হলেন পিংলার দিনমজুর রতন। জানা যায়, জামনা বাজারে মোনালিসা লটারি কাউন্টার থেকে লটারি কেটে ছিলেন রতন। গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যা নাগাদ অবশ্য তাঁর বাড়িতে পৌঁছতে দেখা যায় বাড়ির দরজা বন্ধ! প্রতিবেশীরা জানান, কোন আত্মীয় বাড়িতে গিয়েছেন। এত টাকার আতঙ্কে কিনা, তা অবশ্য জানা যায়নি!

অন্যদিকে, কেশপুর ব্লকের অন্তর্গত ৫ নং মুগবসান গ্রাম পঞ্চায়েতের সচিব স্বপন পন্ডিতও জিতেছেন ১ কোটি টাকা। শনিবার (১৮ মার্চ) ৬০ টাকার টিকিট কেটে তিনি কোটিপতি হয়েছেন! কিন্তু, এত টাকা দিয়ে কী করবেন, তা-ই ভেবে উঠতে পারছেন না সচিব মশায়। জানা যায়, ঘাটালের মহারাজপুরে তাঁর বাড়ি। দীর্ঘদিন ধরে কেশপুর ব্লকের মুগবসান গ্রাম পঞ্চায়েতের সচিব পদে রয়েছেন তিনি। ভাগ্য পরীক্ষা করতে অবশ্যই প্রায়শই লটারির টিকিট কাটতেন স্বপন বাবু। স্বপন পন্ডিত বলেন, ‘‘গত ৩-৪ বছর ধরে এলাকার একটি নির্দিষ্ট দোকান অর্থাৎ আমার ভাইপো শুভদীপ পন্ডিতের কাছ থেকে লটারির টিকিট কিনছি।’’ তিনি জানান, এর আগে বড় পুরস্কার বলতে ৪৫০০০ টাকা পেয়েছিলেন। শনিবার যখন ওই লটারি দোকান থেকে অর্থাৎ তাঁর ভাইপো ফোন করে জানান যে, তিনি কোটি টাকা জিতেছেন; বিশ্বাসই করতে পারেন নি! তিনি ভেবেছিলেন, হয়তো মজা করছেন ভাইপো শুভদীপ। বাড়ির বাকি সদস্যদেরও বলেছিলেন ব্যাপারটা। তাঁদের অবস্থাও একই। প্রথমে সবাই বলেছিলেন, ‘হতে পারে না!’ কিন্তু, হয়েছে। টিকিটের নম্বর মিলিয়ে অবশ্য স্বপন বাবু দেখেন, ‘হয়েছে!’ কোটিপতি হয়েছেন তিনি। সচিব স্বপন পন্ডিত বলেন, ‘‘ওই টাকা দিয়ে কী করব, ঠিক করতে পারিনি এখনও! তবে, আমি যেহেতু প্রশাসনিক পদে চাকরি করি, তাই প্রশাসনের মাধ্যমে কিছু সামাজিক উন্নয়ন মূলক কাজের জন্য কিছু টাকা দেব ভেবেছি। বাকি টাকা অবশ্যই পারিবারিক কাজে লাগাব।”

স্বপন পন্ডিত:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago