Literature and Culture

Midnapore: কবিতাকে ভালোবেসে রক্তদান! কর্মশালা, প্রতিযোগিতা ও নানা অনুষ্ঠানে ‘বিশ্ব কবিতা দিবস’ উদযাপন মেদিনীপুরের ‘স্বর-আবৃত্তি’র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ: জেলা শহর মেদিনীপুরে দু’দিন ধরে ‘বিশ্ব কবিতা দিবস’ উদযাপন করল ‘স্বর-আবৃত্তি, মেদিনীপুর’। ১৯ ও ২১ মার্চ এই দু’দিন ধরে ছিল নানা কর্মসূচি। ১৯ তারিখ শহরের বিধাননগরে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে রক্তদান শিবির ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। রক্তদান শিবিরে এবার রক্তদান করেন ৪৮ জন রক্তদাতা। একই সাথে ছিল আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতা। সংস্কৃতির সাথে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি এই সংগঠন মানুষের কাছে নতুন ভাবে পৌঁছে দেয়। ২১ তারিখ অনুষ্ঠানের শুরুতেই হয় আবৃত্তির কর্মশালা। বিশিষ্ট কবি ও আবৃত্তিকার শ্রী রামচন্দ্র পাল এই কর্মশালায় প্রশিক্ষণ দেন। সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন দেবাশিস চক্রবর্তী, কৃশানু আচার্য, স্মৃতি লেখা ভুঁইয়া। সান্ধ‍্য সাংস্কৃতিক অনুষ্ঠানে রামচন্দ্র পালের ছন্দের কবিতা সকলের মন কেড়ে নেয়। ছোটদের আবৃত্তির কোলাজ ছুটি ছুটি, সুকুমার রায়, রৌদ্র সওয়ার, বাংলাদেশ, পাপাঙ্গুল, বোঝাপড়া সকলের নজর কাড়ে। একলব্য থিয়েটার এসোসিয়েশন মঞ্চে পরিবেশন করে কবিতার মঞ্চায়ন যা একেবারেই অন‍্যরকম। শুভদীপ বসু ও মনীষা বসুর শ্রুতি নাটক ‘মনের দরজা’ও ছিল অনবদ্য।

অঙ্কন প্রতিযোগিতা:

অনুষ্ঠানে প্রকাশিত হয় অধ্যাপক ড. সালেহা খাতুনের ‘ন‍্যৈ:শব্দের ফুল’ বইটি।‌সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ এর ১০০ বছরকে স্মরণে রেখে স্বর-আবৃত্তি মেদিনীপুর মঞ্চে প্রকাশ করে ‘আবোল-তাবোল’ ক্যাসেটটি। এতে ১১ জন শিল্পী অংশ নেয়। সংস্থার সিনিয়র ছাত্র-ছাত্রীদের মধ্যে পলি পাহাড়ি, শিবানী পাল, সুপর্ণা ব্যানার্জি, শিলা মহাপাত্র, অনিন্দিতা দাস, সুপর্ণা কোলে, সোমা দত্ত, শিল্পী গিরি, রত্না মান্না, পুষ্পিত পাল-দের উপস্থাপিত ভারতবর্ষ ও আঞ্চলিক কবিতার কোলাজ দু’টি মন কেড়ে নেয় সকলের। অনুষ্ঠানে কবিতার সাথে নৃত্য পরিবেশন করে নটরাজ ডান্স একাডেমি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল, ডাক্তার সুহাস রঞ্জন মন্ডল, PMDCCI এর সাধারণ সম্পাদক চন্দন বসু, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, বাচিক শিল্পী অমিয় পাল, মালবিকা পাল, সহকারী বিদ্যালয় পরিদর্শক সৌমেন ঘোষ, কৌস্তুভ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন অধ্যাপক জগবন্ধু অধিকারী, রবীন্দ্র সমিতির সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা প্রমুখ। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শতাব্দী গোস্বামী। সামগ্রিক অনুষ্ঠান যাঁর পরিচালনায় ও নির্দেশনায় সংঘটিত হলো সেই শুভদীপ বসু বলেন, “আমরা বিগত ৭ বছর ধরেই বিশ্ব কবিতা দিবস পালন করে আসছি। গত ৩ বছর ধরে অর্থাৎ কোভিডের সময় থেকে এই উপলক্ষে রক্তদান শিবিরেরও আয়োজন করছি। এ বছর রক্তদান করেছেন ৪৮ জন রক্তদাতা। এভাবেই, শুধু কবিতাকে ভালোবেসে বেঁচে থাকতে চাই, এগিয়ে যেতে চাই।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago