Award

Midnapore: দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় স্তরের মঞ্চে পুরস্কৃত মেদিনীপুর শহরের ‘ট্রি কিডস স্কুল’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২১ এপ্রিল:দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় স্তরের মঞ্চে পুরস্কৃত হলো, মেদিনীপুর শহরের স্বনামধন্য বেসরকারি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান ‘দ্য ট্রি কিডস স্কুল’ (The Tree Kids School) এবং ‘কিডস হেভেন স্কুল’ (Kids Heaven School)। শুধু তাই নয়, পুরস্কৃত করা হয়েছে স্কুল কর্তৃপক্ষকেও। উল্লেখ্য যে, গত ১৬ এপ্রিল বেঙ্গালুরুতে আয়োজিত ‘ইন্ডিয়ানস টপ হান্ড্রেড ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২২’ (Indian’s Top 100 Brands Award 2022) এবং ‘ইন্ডিয়ানস টপ ফিফটি ওমেন আইকন ২০২২’ (Indian’s Top 50 Women Icon 2022- Best Women Leader in Education Award)- এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই স্কুল কর্তৃপক্ষ তথা স্কুলের চেয়ারম্যান রুম্পা খান বারিক-এর হাতে এই দু’টি পুরস্কার তুলে দেওয়া হয়। গ্লোবাল ট্রিয়াম্প ফাউন্ডেশন (Global Triumph Foundation) এর পরিচালনায় এবং নেহেরু যুব কেন্দ্র সংস্থান (NYKS) ও ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায়, বেঙ্গালুরুতে মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠান-টি আয়োজিত হয়।

পুরস্কৃত রুম্পা খান বারিক :

প্রসঙ্গত, অতিমারী দশা কাটিয়ে প্রায় দু’বছর পর সশরীরে এই অনুষ্ঠানের আয়োজন করতে সক্ষম হয়, ‘গ্লোবাল ট্রিয়াম্প ফাউন্ডেশন’। বেঙ্গালুরু’র চানসারি প্যাভিলিয়নে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানেই, একজন মহিলা হিসেবে শিক্ষাক্ষেত্রে দেশের ‘প্রথম ৫০’ প্রতিশ্রুতি সম্পন্না নেতৃত্ব (Best Women Leader in Education Award) হিসেবে পুরস্কৃত হয়ে আপ্লুত ট্রি কিডস স্কুলের চেয়ারম্যান তথা কর্ণধার রুম্পা খান বারিক। দেশের প্রথম ১০০-টি স্কুল ব্র্যান্ড হিসেবে পুরস্কৃত তাঁর স্কুলও। স্বভাবতই খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা এবং কচিকাঁচারাও। নিজের স্কুল এবং মেদিনীপুর শহরকে গর্বিত করতে পেরে খুশি রুম্পা নিজেও। তিনি জানিয়েছেন, “এই গর্বের পথ অতিক্রম করা শুধু আমার একার পরিশ্রম ও প্রচেষ্টায় হয়নি। স্কুলের সঙ্গে জড়িত প্রত্যেকের অবদান অনস্বীকার্য। সকলের চেষ্টায় আরো এগিয়ে যেতে চাই, সমৃদ্ধ করতে চাই শিশুদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে।”

‘গ্লোবাল ট্রিয়াম্প ফাউন্ডেশন’ এর পুরস্কার :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago