Theft

West Midnapore: চুরির মাঝপথেই পৌঁছে যায় গৃহস্থ, সোনাদানা নিয়ে পালালেও ফেলে যায় নানা যন্ত্রপাতি! পশ্চিম মেদিনীপুরে সেনা কর্মীর বাড়ির ঘটনায় চাঞ্চল্য

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল:চুরি তখন মাঝপথে। হঠাৎ চিৎকার চেঁচামেচি করতে করতে পৌঁছে যান গৃহস্থ। বেশ কয়েক ভরি সোনা দানা ও টাকা পয়সা নিয়ে পালালেও, তস্কর দল ফেলে যায় তাদের জুতো এবং চুরির নানা যন্ত্রপাতি। পশ্চিম মেদিনীপুরে এক সেনা কর্মীর বাড়িতে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি জেলার দাসপুর থানার সুরানারায়ণপুর এলাকার। পরিবার সূত্রে খবর, বুধবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির তালা ভেঙে বাড়ির মধ্যে ঢোকে দুই চোর। চুরি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাড়ির সদস্যরা পৌঁছে গেলে, কিছু সোনার গহণা ও টাকা নিয়ে পালিয়ে য়ায় চোরেরা। বাড়ির বারান্দায় পড়ে থাকে চোরেদের জুতো এবং চুরির জন্য ব্যবহৃত তালা চাবি কাটার যন্ত্র।

চুরির পরের অবস্থা :

জানা যায়, ওই এলাকার বাসিন্দা কাশীনাথ একজন সোনা কর্মী। কর্মসূত্রে থাকেন কাশ্মীরে। তাঁর দাদাও কর্মসূত্রে বাইরে থাকেন। বর্তমানে, বাড়িতে রয়েছেন তাঁর বৌদী ও ভাইপো। বুধবার রাতে নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়েছিলেন। রাত্রি ১২ টা নাগাদ বাড়িতে এসে দেখেন যে বাড়ির প্রধান দরজা খোলা। এরপরই, চিৎকার চেঁচামেচি করতে করতে বাড়ির মধ্যে প্রবেশ করে দেখেন জিনিসপত্র লন্ডভন্ড! আর, বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে দুই ব্যক্তি। তাঁদের চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তবে, ততক্ষণে পালিয়ে যায় চোর! কিন্তু, বাড়ির বারান্দায় পড়ে থাকে চুরির জন্য আনা ব্যবহৃত যন্ত্রপাতি ও চোরেদের জুতো। ইতিমধ্যে, পুরো বিষয়টি নিয়ে দাসপুর থানায় লিখিত অভিয়োগ জমা হয়েছে। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago