Award

India Book of Records: চালের উপর ভারতের ‘ক্ষুদ্রতম’ জাতীয় পতাকা! ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ এর স্বীকৃতি অর্জন শালবনীর ঋত্বিকের

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: মাত্র ৪ মিলিমিটার (০.৪ সেমি) চালের উপর ভারতের জাতীয় পতাকার ক্ষুদ্রতম অনুকরণ (Smallest Indian Flag) ফুটিয়ে তুলে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ (India Book of Records) এর স্বীকৃতি অর্জন করলেন জঙ্গলমহল শালবনীর যুবক ঋত্বিক ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর (দুর্গামন্দির) বাসিন্দা ঋত্বিকের বাড়িতে আজ, মঙ্গলবার-ই এসে পৌঁছেছে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ এর পুরস্কার ও শংসাপত্র। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া তাঁর পরিবার ও এলাকাজুড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, গত জুলাই মাসে ০.৪ সেমি বা ৪ মিমি চালের উপর ভারতের জাতীয় পতাকা ফুটিয়ে তোলেন বা অঙ্কন করেন ঋত্বিক। এজন্য, তাঁর সময় লাগে মাত্র ৫ মিঃ ১৭ সেকেন্ড। এরপরই, ঋত্বিক যোগাযোগ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে। চালের উপর ভারতের ক্ষুদ্রতম জাতীয় পতাকা ফুটিয়ে তোলার জন্য গত ২৬ আগস্ট ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ এর তরফে ঋত্বিকের কৃতিত্বকে স্বীকৃতি জানানো হয়। আজ, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তাঁর বাড়িতে এসে পৌঁছয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর শংসাপত্র, মেডেল, ব্যাজ, পেন, স্টিকার- প্রভৃতি।

বাবা নুতন ঘোষের সঙ্গে ঋত্বিক :

বছর ২২-এর ঋত্বিক ঘাটাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের স্নাতকোত্তর (সংস্কৃত) দ্বিতীয় বর্ষের ছাত্র। বাবা নুতন ঘোষ পেশায় ব্যবসায়ী হলেও, এলাকায় একজন সমাজকর্মী হিসেবে জনপ্রিয়। শালবনীর ‘ছত্রাছায়া’ গ্রুপ ও সংস্থা’র কাণ্ডারী তিনি। অসহায় মানুষের পাশে থাকাই তাঁর নেশা ও ভালোবাসা। মা মিতা ঘোষ গৃহবধূ। তাঁরা জানিয়েছেন, পড়াশোনার সাথে সাথে ছোট থেকেই ঋত্বিক হাতের কাজ নিয়ে মেতে থাকতো। এই মুহূর্তে একজন মাইক্রো আর্টিস্ট হিসেবে নিজের শখ ও ভালোবাসাকে পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করছে। আর, ঋত্বিক জানিয়েছেন, “বিভিন্নভাবে নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। বাবা-মা সবসময় অনুপ্রাণিত করেন। আমিও প্রতিষ্ঠিত হয়ে তাঁদের পাশে থাকতে চাই। একইসঙ্গে, বাবা যেভাবে মানুষের বিপদে-আপদে পাশে থাকেন, সাহায্য করার চেষ্টা করেন; আমিও যথাসাধ্য মানুষের পাশে থাকার চেষ্টা করবো।”

শংসাপত্র (Certificate):

ক্ষুদ্রতম জাতীয় পতাকা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago