Award

মেদিনীপুরের শিক্ষক ধৃতব্রত সরকার “রাষ্ট্রীয় গৌরব অ্যাওয়ার্ডস ২০২১” এ সম্মানিত হলেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন: শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য গোল্ডেন এরা ইভেন্টস এবং ন্যাশনাল প্রাইড বুক অফ রেকর্ডসের যৌথ ব্যবস্থাপনায় “রাষ্ট্রীয় গৌরব অ্যাওয়ার্ডস ২০২১” এ ভূষিত হলেন মেদিনীপুর শহরের ইংরাজী সাহিত্যের শিক্ষক ধৃতব্রত সরকার। মেদিনীপুরের বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে শিক্ষকতা করেন ধৃতব্রত। উল্লেখ্য যে, শিক্ষা, সামাজিক এবং পেশাগতক্ষেত্রে বিভিন্ন অবদানের জন্য রাষ্ট্রীয় গৌরব অ্যাওয়ার্ডস সম্মান প্রদান করা হয়। এ প্রসঙ্গে শিক্ষক ধৃতব্রত সরকার বলেন, “রাষ্ট্রীয় গৌরব অ্যাওয়ার্ডসের এই স্বীকৃতি পেয়ে আমি সম্মানিত এবং আনন্দিত। এই সম্মান আমাকে শিক্ষাক্ষেত্রে আরো নতুন ভাবনার উদয় ঘটাবে।” স্বভাবতই, রাষ্ট্রীয় গৌরব সম্মান পেয়ে ধৃতব্রতবাবুর পরিবার, তাঁর স্কুলের প্রধান শিক্ষক, সহকর্মী শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সবাই খুবই উচ্ছ্বসিত।

শিক্ষক ধৃতব্রত সরকার :

বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্নেহময় সেনগুপ্ত প্রশংসা করে বলেন, “ধৃতব্রত আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন উজ্জ্বল, পরিশ্রমী ও বুদ্ধিমান শিক্ষক। ও নিজের কাজ খুব ভালোভাবে সম্পাদন করে এবং শিক্ষা নিয়ে সারাক্ষণ নতুন কিছু ভাবনা চিন্তা করতে থাকে। আমি ওর জীবনের প্রতিটি ধাপে সাফল্য কামনা করি। ওর এই সাফল্যে আমরা গর্বিত”। ধৃতব্রত বাবুর স্কুলের অন্যান্য সহ শিক্ষক, শিক্ষিকারাও দারুন খুশি। ধৃতব্রত বাবুর বাবা দেবব্রত সরকার মেদিনীপুর জেলা আদালতের প্রাক্তন উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন। ছেলের সাফল্যে দেবব্রত বাবু বলেন, ” শিক্ষকতার পাশাপাশি গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক কার্যকলাপ, অনুষ্ঠান সঞ্চালনা প্রভৃতি বিষয় নিয়েই থাকে। ধৃতব্রতর এই অ্যাওয়ার্ডস পেয়ে আমরা গর্বিত।” এই প্রসঙ্গে বলা যায়, শিক্ষক ধৃতব্রত সরকার এই বছর জয়পুর, রাজস্থানের আই-ক্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘টপ টেন ইংলিশ টিচার’ এ সম্মানিত হয়েছেন এবং ম্যাজিক বুক অব রেকর্ড এর থেকে ‘বেস্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago