Recent

পারিবারিক বিবাদের জেরে মা ও ভাতৃবধূকে তীরবিদ্ধ করল শালবনীর যুবক, আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যালে চিকিৎসাধীন ২ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন:পারিবারিক বিবাদের কারণে মা ও ভাতৃবধূকে তীর বিদ্ধ করল শালবনীর এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যালে ভর্তি করা হল আহত দুই মহিলাকে। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার মেমুল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মা লক্ষী মুর্মু ও ভাইয়ের বউ সোনালী মুর্মুর সঙ্গে ঝগড়া হয় বছর তিরিশের রাম মুর্মু-র। ঝগড়া চলাকালীন হটাৎই রাম তার মা ও ভাইয়ের বউকে লক্ষ করে তীর ছুড়ে দেয়। তীরবিদ্ধ হয় দু’জনেই। মায়ের পিঠে এবং ভাইয়ের বউয়ের পেটে লাগে তীর! স্থানীয় গ্রামবাসীরা দু’জনকেই উদ্ধার করে প্রথমে শালবনি গ্রামীন হাসপাতাল এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করে। ভাতৃবধূ সোনালীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে!

আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যালে চিকিৎসাধীন সোনালী মুর্মু :

প্রতিবেশীরা জানিয়েছেন, ইদানিং রাম মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। আগেও ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু এরকম কাজ করেনি! আজ সামান্য কারণে হঠাৎই সে তীর ছুঁড়ে দেয়। শালবনী থানার অধীন পিড়াকাটা ফাঁড়ির পুলিশ রাম’কে আটক করেছে। পুলিশ জানিয়েছে, রামকে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ বলে মনে হচ্ছে না! এখনও লিখিত অভিযোগ হয়নি, তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আহত অবস্থায় লক্ষ্মী মুর্মু :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago