Award

Shiksharatna 2022: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক সহ পশ্চিম মেদিনীপুরের তিন শিক্ষকের হাতে তুলে দেওয়া হল ‘শিক্ষারত্ন’ পুরস্কার

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: ‘শিক্ষারত্ন ২০২২’ (Shiksharatna 2022) সম্মানে বিভূষিত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার তিন শিক্ষক। আজ, সোমবার (৫ সেপ্টেম্বর), ‘শিক্ষক দিবস’- এর দিন পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেটের ওল্ড কনফারেন্স হলে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হল। রাজ্য সরকারের মূল অনুষ্ঠান মঞ্চ থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের শিক্ষকদের হাতে ‘শিক্ষারত্ন’ পুরস্কার তুলে দেন জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত ও শিক্ষা) কুহুক ভূষণ প্রমুখ। এবার, পশ্চিম মেদিনীপুর জেলায় ‘শিক্ষারত্ন’ (Shiksharatna) পুরস্কার পেলেন, যথাক্রমে- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব (Anthropology) বিভাগের অধ্যাপক ড. সুমহান বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শরীরবিদ্যা (Physiology) বিভাগের অধ্যাপক ড. দেবীদাস ঘোষ (বর্তমানে, বায়োমেডিক্যাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এবং শালবনী উচ্চ বিদ্যালয়ের জীববিদ্যার (Biology) শিক্ষিকা আল্পনা দেবনাথ বসু।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপকের সঙ্গে উপাচার্য, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও জেলা পুলিশ সুপার:

প্রসঙ্গত উল্লেখ্য, এবার উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দু’জন অধ্যাপক এবং মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে শালবনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত হয়েছেন; তবে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এবার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ‘শিক্ষারত্ন’ পুরস্কারের জন্য বিবেচিত হননি কেউ। এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের স্বনামধন্য অধ্যাপক ড. সুমহান বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি (Santali) বিষয়ের অধীন ‘Centre for Adivasi Studies and Museum’-টি একদিকে যেমন সমৃদ্ধশালী হয়ে উঠেছে; ঠিক তেমনই জার্মানির নুরেমবার্গ মিউজিক বিশ্ববিদ্যালয় এই মিউজিয়ামটির প্রতি উৎসাহ প্রকাশ করে যৌথ পাঠদান প্রক্রিয়ায় সম্মতি প্রকাশ করেছে সম্প্রতি। অপরদিকে, ফিজিওলজি বা শরীরবিদ্যা বিভাগের প্রথিতযশা অধ্যাপক ড. দেবীদাস ঘোষ বর্তমানে বায়োমেডিক্যাল বিভাগের দায়িত্ব-ও কৃতিত্বের সাথে পালন করে চলেছেন। তাই, রাজ্য সরকারের পক্ষ থেকে সুযোগ্য এই দুই অধ্যাপককে ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত করায়, উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপরদিকে, শিক্ষা দীক্ষা, শিল্পভাবনা ও সমাজসেবায় সম্পৃক্ত বর্ষীয়ান শিক্ষিকা আল্পনা দেবনাথ বসু’র হাতে ‘শিক্ষারত্ন’ পুরস্কার তুলে দেওয়ায় খুশি আপামর শালবনী ও মেদিনীপুর বাসী

‘শিক্ষারত্ন’ সম্মান তুলে দেওয়া হল আল্পনা দেবনাথ বসু’র হাতে:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago