Politics

Protest: মেদিনীপুর শহরের রাস্তায় কোমরে দড়ি অভিষেক-ববি’র, গারদে অনুব্রত-পার্থ! চপ-ঝালমুড়ি নিয়ে চাকরিপ্রার্থীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: শহরের রাজপথে কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হল অভিষেক-ববি’কে! এদিকে, গারদে অনুব্রত-পার্থ! হেঁকে হেঁকে চপ-ঝালমুড়ি বিক্রি করলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। খেলেন দিলীপ ঘোষ-ও। সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে রবিবার মেদিনীপুর শহরে এমনই অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলো বিজেপি। রাজ্যজুড়ে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এবং শিক্ষা মন্ত্রী সহ শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে এদিন পথে নামল বিজেপি যুব মোর্চা। শহর জুড়ে যুব মোর্চার এই মিছিলে কর্মী-সমর্থকদের উৎসাহ উন্মাদনা ছিল তুঙ্গে! মিছিলে হাঁটেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

মিছিল :

ঝালমুড়ি খেলেন দিলীপ:

প্রতিবাদ মিছিলের মধ্যেই ‘নকল’ চাকরিপ্রার্থী খড়্গপুরের বিজেপি যুব নেতা সৌরভ দাসের কাছ থেকে মশলা মুড়ি এবং চপ খেয়ে দিলীপ ঘোষ বললেন, “বেকারদের আর করার কিছুই নেই! কারণ, শিক্ষা মন্ত্রী সমস্ত টাকা মেরে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। যার ফলে শিক্ষিত বেকারদের এখন চাকরির বদলে রাস্তায় মুড়ি ও চপ বিক্রি করতে হচ্ছে।” এদিন, মিছিলে হাঁটার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “এতদিন যারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং তদন্তকারী সংস্থাকে ভয় দেখাচ্ছিল এখন তাদের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। তারা যে মিথ্যে কথা বলছিল তা প্রমাণ হয়ে গেল। তাই চুরিও করবেন, আর লাল চোখ-ও দেখাবেন, এটা চলতে পারেনা!” এরপর এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে সিআইডি’র টাকা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে দিলীপ বলেন, “এতদিন কি সিআইডি দুধ খেয়ে ঘুমাচ্ছিল? তৃণমূল নেতা মন্ত্রীদের ঘর থেকে টাকা উদ্ধারের ঘটনা থেকে মোড় ঘোরাতেই এই ধরনের কাজ করানো হচ্ছে সিআইডি-কে দিয়ে। এতদিন কয়লা চোর, গরু চোর ও বালি চোরদের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার করতে পারেনি তারা। এখন তাদের মনে পড়ছে। তৃণমূল এখন বুঝতে পেরেছে এই হাতটা সরাসরি এবার গলার দিকে যাচ্ছে তাই সিআইডি-কে নামিয়ে এটাকে ডাইভার্ট করার কাজ চলছে।” সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে আক্রমণ করে তিনি বলেন, “একমাত্র ডায়মন্ড হারবার সমস্ত অ্যান্টি ন্যাশনাল এবং দুষ্কৃতকারীদের আড্ডা। তাই, ডায়মন্ড হারবারে গিয়ে তদন্ত করা উচিত।”

গারদে অনুব্রত-পার্থ:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago