Banking

Rs 2000 Notes: ৩০ সেপ্টেম্বর অবধি বাজারে, কেনাকাটায় চলবে ২০০০’র নোট! নিশ্চিন্তে জমা করা যাবে ব্যাঙ্কে, বদল করা যাবে ২৩ মে থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২০ মে: ২০১৮-‘১৯ অর্থবর্ষ থেকেই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। আর, গত দু’এক বছরে বাজারে সেভাবে দেখাও যায়না এই নোট। বাঙালি শেষ বার একসঙ্গে অনেক ২০০০ টাকার নোট দেখেছিলেন টিভি’র পর্দায়। গত বছর (২০২২) ২২ জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে ইডি’র তল্লাশি অভিযানে! রিজার্ভ ব্যাংকের তরফে, গতকাল অর্থাৎ ১৯ মে (শুক্রবার) বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, বাজারে আর ২০০০ টাকার নোটের প্রয়োজন নেই। তাই, বাজারে পড়ে থাকা বাকি ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হবে RBI’ এর তরফে। দেশের যে কোনো ব্যাঙ্কের শাখায় (Any Branch of Any Bank) অথবা আরবিআই’র ১৯টি আঞ্চলিক শাখার মাধ্যমে এই নোট তুলে নেওয়া হবে। তবে, আগামী ৩০ সেপ্টেম্বর (২০২৩) পর্যন্ত বাজারে চালু থাকবে ২০০০ টাকার নোট। সমস্ত কেনাকাটা বা বিল মেটানো যাবে ২ হাজার টাকার নোট দিয়ে।

২ হাজার নোট অচল হচ্ছে ১ অক্টোবর থেকে:

ওই সময়ের মধ্যে (৩০ সেপ্টেম্বরের মধ্যে) যেকোনো ব্যাঙ্কের, যেকোনো শাখায় আপনার অ্যাকাউন্ট থাকলে ২ হাজার নোট অনায়াসে জমা করে দিতে পারেন। ২৩ মে (২০২৩) অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে যেকোনো ব্যাঙ্কের যেকোনো শাখায় গিয়ে (আপনার অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক) বদল করে নিতে পারেন ২ হাজার টাকার নোট। তবে, ৩০ সেপ্টেম্বরের মধ্যেই বদল করতে হবে এবং এককালীন সর্বাধিক ২০ হাজার টাকা পর্যন্ত বদল করতে পারবেন। আরবিআই’র ১৯টি আঞ্চলিক শাখা থেকেও এই সময়ের মধ্যে (২৩ মে-৩০ সেপ্টেম্বর) নোট বদল করা যাবে। ব্যাংক নিযুক্ত বিজনেস করেসপন্ডেন্ট (বা, সিএসপি সেন্টারের মাধ্যমে) মাধ্যমেও নোট বদল করা যাবে। সেক্ষেত্রে এককালীন সর্বাধিক ৪ হাজার টাকা (four thousand only) বদল করা যাবে। বদল করার ক্ষেত্রে প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম গ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাজারে বা সমস্ত কেনাকাটার ক্ষেত্রে ব্যবহার করা যাবে ২০০০ টাকার নোট। তাই, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি নোট থাকলে নিশ্চিন্তে আপনার অ্যাকাউন্টে জমা করুন!

এই বিষয়ে, আতঙ্কিত হওয়া বা গুজব ছড়ানো থেকে সমস্ত মহলকেই ‘বিরত’ থাকার পরামর্শ দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফে। এমনকি, এই সময়ের মধ্যে যদিওবা কোনো ATM থেকে ২ হাজার নোট বেরোয় (যদিও সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে), তাহলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে, এই সময়ের মধ্যে অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ব্যাংকের তরফে আপনাকে ২ হাজার নোট দেওয়া হবেনা! বরং, আপনি নিশ্চিন্তে ২ হাজার নোট জমা (অ্যাকাউন্ট থাকলে) বা বদল (২৩ মে থেকে) করে নিতে পারবেন।

Reserve Bank Guidelines:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago