Bankura

Jangalmahal Cave: ৭টি কুঠুরি যুক্ত রহস্যময় গুহার সন্ধান জঙ্গলমহলে! আদিম মানুষেরা বসবাস করতেন বলেই ধারণা স্থানীয়দের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বাঁকুড়া, ১০ অক্টোবর: জঙ্গলমহলে রহস্যময় গুহার সন্ধান! তুমুল আলোড়ন বাঁকুড়া জেলার খাতড়া সংলগ্ন এলাকায়। বাঁকুড়ার জঙ্গলমহল নামে খ্যাত খাতড়ায় মিললো এই আদিম গুহার সন্ধান। খাতড়ার পোড়া পাহাড়ে এই আদিম গুহার সন্ধান পেয়েছেন স্থানীয় লোকগবেষক মধুসূদন মাহাতো সহ কয়েকজন। তাঁদের অনুমান, এই গুহায় আদিম মানুষেরা বসবাস করতেন কোনও এক সময়। তাই গুহাটি সংরক্ষণের দাবি করেছেন এলাকাবাসী। তাঁরা দীর্ঘদিন ধরে এই গুহার সন্ধান জানলেও, এলাকার মানুষ ছাড়া বাইরে জগতের কেউ এই গুহার সন্ধান জানত না বলেই দাবি মধুসূদন মাহাতো সহ অন্যান্যদের।

সেই গুহা : (Cave)

এই গুহা পাহাড়ের একেবারে মাঝ বরাবর অবস্থিত। পাহাড়ের পাথর কেটে তৈরি করা হয়েছে গুহাটি। আছে ৭টি কুঠুরি। ওই কুঠুরি দেখে মধুসূদনের ধারণা, আদিম মানুষ সেখানে থাকত। ওই কুঠুরিগুলিতে আলাদা আলাদা পরিবার বসবাস করত বলেও জানিয়েছেন তিনি। মধুসূদনের কথায়, “ওই গুহা বা সুড়ঙ্গ সংরক্ষণ করা উচিত। এর সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে। এই সুড়ঙ্গ গুহাবাসী আদিম মানুষের তৈরি করা হতে পারে।” স্থানীয় বাসিন্দারা অবশ্য বহু কাল ধরেই ওই গুহার খোঁজ জানতেন। তাঁদের কাছে ওই সুড়ঙ্গ ‘সুইন্ড’ হিসাবে পরিচিত। দিন কয়েক আগে ওই সুড়ঙ্গের হদিস পান মধুসূদন। তিনি স্থানীয় ইতিহাস চর্চা করেন। সেই সূত্র ধরেই প্রকাশ্যে এসেছে ওই সুড়ঙ্গের কথা।

গুহার ভেতরে:

তবে, কোনও সিদ্ধান্তে আসার আগে সুড়ঙ্গ নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলেই মনে করছেন গবেষকরা গুহাটি প্রায় ২০০ ফুট লম্বায়। কোথাও পাঁচ কোথাও আবার ছয় সাড়ে ছয় ফুট চওড়া। উচ্চতাও প্রায় সাড়ে পাঁচ-ছয় ফুট। গুহাটিতে সাতটি কুঠুরি রয়েছে। স্থানীয়দের অনুমান, ওই কুঠুরি গুলিতেই এক সময় বসবাস করতেন আদিম যুগের মানুষজন। তাঁরা মূলত বন্যপ্রাণী থেকে আত্মরক্ষা এবং প্রকৃতির করাল গ্রাস থেকে বাঁচতেই পাথর কেটে তৈরি করেছিল এমন গুহা। তবে, এতদিন অবধি জঙ্গলমহলের পর্যটন মানচিত্রে এই গুহার সন্ধান জানত না কেউই! খাতড়া এলাকাতেই বাঁকুড়ার পর্যটন মানচিত্রে মুকুটমণিপুরের বৃহৎ স্থান থাকলেও, এই গুহার সন্ধান না জানায় সেদিকে পা মাড়াতেন না কোনও পর্যটকরাই। স্থানীয়দের দাবি, সরকারের পক্ষ থেকে সংরক্ষণ করা হোক এই গুহাটিকে। তাহলেই গুরুত্ব বাড়বে এলাকার এবং গুহাটি কোন আমলের সে বিষয়েও গবেষণা করার প্রয়োজন রয়েছে।

সেই গুহা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago