Railway

Railway: স্বচ্ছতা বজায় রেখে দেশের মধ্যে সর্বাধিক আয় খড়্গপুর ডিভিশনের! গত দু’মাসে ভারতীয় রেলকে ১৩৯ কোটি তুলে দেওয়ার রেকর্ড

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: করোনা কালের ঘাটতি মিটিয়ে গত দু’মাসে দেশের মধ্যে সর্বাধিক আয় করার রেকর্ড অর্জন করলো খড়্গপুর ডিভিশন। ই-নিলামের মধ্য দিয়ে স্বচ্ছতা বজায় রেখে গত ২ মাসে ১৩৯ কোটি টাকা আয় করলো এই ডিভিশন। যা ভারতীয় রেলের মধ্যে সর্বাধিক! প্রসঙ্গত, মাস দুয়েক আগে, ভারতীয় রেলের তরফে দেশব্যাপী অনলাইনে নিলাম বা ই-অকশন প্রক্রিয়া চালু করা হয়। গত ৭ অক্টোবর তার ফলাফল প্রকাশ করে ভারতীয় রেল। দেখা যায়, গত ২ মাসে ১৩৯ টাকা রোজগার করে প্রথম স্থানে খড়্গপুর ডিভিশন। ১০৬ কোটি টাকা ইনকাম করে দ্বিতীয় স্থানে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস ডিভিশন। অপরদিকে, ৯৪ কোটি টাকা আয় করে তৃতীয় স্থানে মুম্বাই সেন্ট্রাল ডিভিশন।

সর্বাধিক আয় খড়্গপুর ডিভিশনের:

প্রসঙ্গত উল্লেখ্য, রেলের আয়ের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন পরিষেবা কোনো সংস্থাকে টেন্ডার বা নিলামের মাধ্যমে দেওয়া হতো আগেও। তবে, অনলাইন প্রক্রিয়া না থাকায়, অনেক সময় অস্বচ্ছতার অভিযোগ উঠতো। তাই, স্বচ্ছতা বজায় রাখতেই ই-অকশন চালু হয়। অনলাইনে নিলাম হওয়ায় স্বচ্ছতা ও আয় দুইই বেড়েছে রেলের। এদিকে, খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে ১১০-টি পরিষেবা অনলাইন নিলামের মাধ্যমে বরাত দেওয়া হয়। এর মধ্যে, সর্বাধিক ১৩১ কোটি টাকা আয় হয়েছে পার্সেল পরিষেবায়। এছাড়াও, পার্কিং পরিষেবায় সাড়ে ৩ কোটি, বিজ্ঞাপন পরিষেবায় প্রায় ২ কোটি ৩২ লক্ষ এবং শৌচাগার পরিষেবার বরাতে প্রায় ২ কোটি টাকা আয় হয়েছে খড়্গপুর ডিভিশনের। খড়্গপুরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাজেশ কুমার বলেন, “গত দু’মাস ধরে ডিভিশনের সমস্ত কর্মী ও আধিকারিকদের নিরলস প্রচেষ্টায় আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি। স্বচ্ছতা বজায় রেখে আমরা সর্বোচ্চ দরে নিলাম করেছি। আশা করছি, ভবিষ্যতে আরও ভালো ফল করতে পারব।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago