Birbhum

Rampurhat Fire: ‘পরিস্থিতি ভয়াবহ, আমি নীরব থাকতে পারিনা!’ রাজ্যপালের পত্রবাণ; ‘রাজ্যটাই জ্বালিয়ে দেবেন দিদিমণি!’ সেলিমের কটাক্ষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বীরভূম, ২৩ মার্চ:অগ্নিদগ্ধ বগটুইয়ের আঁচে জ্বলছে রাজ্য রাজনীতি। উত্তপ্ত বিধানসভা থেকে রাজভবন। রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর টুইট-পাল্টা টুইটের অগ্নিবাণ ছোড়াছুড়ি চলছে! রাজ্যপালের ‘ভূমিকা’ নিয়ে গতকাল (২২ মার্চ) প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। আজ (২৩ মার্চ) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। লিখলেন, “পরিস্থিতি ভয়াবহ! আমি নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করতে পারিনা।” রাজ্যপাল জানিয়েছেন, রামপুরহাটের বগটুইয়ে সঞ্জু শেখের পুরো পরিবার- ছ’জন মহিলা এবং দু’টো শিশুকে পুড়িয়ে দেওয়ার পর রাজ্যপাল হিসেবে তিনি চুপ থাকতে পারেন না। মঙ্গলবার মুখ্যমন্ত্রী তাঁকে চিঠি দিয়ে সংযত থাকার কথা বলেছিলেন। জানিয়েছিলেন রাজ্যপাল হিসাবে রামপুরহাট-কাণ্ড নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা সমীচীন নয়। কারণ, এখন ঘটনার তদন্ত করছে প্রশাসন। বুধবার রাজ্যপাল পাল্টা চিঠিতে লেখেন, কৌশলে তাঁর মন্তব্যকে ‘মাত্রাজ্ঞানহীন’ এবং ‘অযাচিত’ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, এই ‘নৃশংস ঘটনা’র পর তিনি রাজভবনে বসে ‘সময় নষ্ট’ করতে পারেন না; তিনি ‘নীরব দর্শকের ভূমিকা’ পালন করতে পারেন না! যদি তা করতেন, তবে তা সাংবিধানিক কর্তব্যে অমার্জনীয় কাজ হবে। এমনটাই পাল্টা চিঠিতে লিখেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

পরিদর্শনে সেলিম :

অন্যদিকে, বুধবার প্রবল বাধার মুখেও বাইকে চেপে বগটুইয়ে পৌঁছে যান সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ঘটনাস্থল পরিদর্শন করে আঁতকে ওঠেন তিনি! এলাকার পুরুষেরা ঘরছাড়া, কথা বলেন মহিলাদের সঙ্গে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাঁচার জন্য আর্তনাদ করছিল শিশু, মহিলারা! পুলিশকে ফোন করে জানিয়েছিল, তাদের জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু, সেই পুলিশিই হয়তো এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পেট্রোল বোমা ছুঁড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশ বা পুলিশের উর্দি পরা তৃণমূল, যেই করুক না কেন, আমরা শাস্তি চাই। খুন করে জ্বালিয়েছে, নাকি ঘরবন্দী করছ জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে, তা তদন্ত করে দেখলেই বোঝা যাবে! তবে, খুনিদের শাস্তি দিতেই হবে। গতকাল এক মন্ত্রী এসেছিল। এখানে মিটিং করে গেছে। যাতে এই নির্মম ঘটনা ধামাচাপা দিতে না পারে, সে জন্যই আমি এসেছি।” তিনি এও বলেন, “তৃণমূলই তৃণমূলকে মারছে, জ্বালিয়ে দিচ্ছে। দিদিমণির শাসনে গোটা রজ্যটাই জ্বালিয়ে দেওয়া হবে।” যদিও, সিপিআইএম এবং বিজেপি’র বিরুদ্ধে ‘রাজনৈতিক প্ররোচনা’ দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার অভিযোগ করেছে তৃণমূল। স্বয়ং, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন! তিনি আগামীকাল (২৪ মার্চ) বগটুই যাবেন বলেও জানিয়েছেন। ঘটনায় ইতিমধ্যে ১২ জনকে গ্রেফতারও করা হয়েছে। তবে, যেভাবে শিশু, নবদম্পতি সহ প্রায় ১০ জনকে ‘অগ্নিদগ্ধ’ করে খুন করা হয়েছে, সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর, দেখে শিউরে উঠছেন আপামর বঙ্গবাসী তথা দেশবাসী।

রাজ্যপালের পত্রবাণ:

রাজ্যপালের পত্রবাণ :

এলাকার মহিলাদের সঙ্গে কথা বললেন মহম্মদ সেলিম:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago