Blood Donation

Midnapore: ছুটিতেও ছুটি নেই মেদিনীপুরের বিপ্লব স্যারের! জামাইষষ্ঠীর দিনই স্কুলে রক্তদান উৎসব, রক্ত দিলেন ১৬৫ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জুন: ছুটিতেও ছুটি নেই তাঁর। গত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে রবিবার নিজের স্কুলে আয়োজন করেছিলেন রক্তদান শিবিরের। একদিকে জামাইষষ্ঠী, অন্যদিকে তীব্র গরম! সবকিছু উপেক্ষা করেই বিপ্লব স্যারের আহ্বানে সাড়া দিয়ে রক্ত দিলেন ১৬৫ জন। রক্ত দিয়েছেন তিনি নিজেও। এটাই অবশ্য প্রথম নয়। গত কয়েক বছর ধরেই গ্রীষ্মকালীন রক্ত-সংকট দূর করতে গরমের ছুটি চলাকালীন নিজের স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করেন মেদিনীপুর গ্রামীণের নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব আর্য। এমনিতেই তাঁর স্কুল ছবির মতো সাজানো। ছাত্রছাত্রী সংখ্যাও ঈর্ষণীয়! প্রায় ২৩০ জন। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের নিরিখেও জেলায় অগ্রণী এই নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়।

স্কুলে আয়োজিত রক্তদান শিবির:

বিজ্ঞাপন (Advertisement):

রবিবার তীব্র দাবদাহ এবং জামাইষষ্ঠী উৎসবের মাঝেই রক্তদান করেন ১৬৫ জন। যাঁদের মধ্যে অনেকেই এই প্রথমবার রক্ত দিলেন বলে জানিয়েছেন বিপ্লব বাবু। তিনি এও বলেন, এদিন জামাইষষ্ঠী না হলে কমপক্ষে আরও ৫০-৬০ জন রক্তদাতা রক্তদান করতেন। বিপ্লববাবু নিজেও এদিনের শিবিরে রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চন্দন সাহা, শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র প্রমুখ।

উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা:

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago