Midnapore

Midnapore: আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে মেদিনীপুর শহরে আক্রান্ত পুলিশ ও পুরকর্মীরা, গ্রেফতার ৪

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মে: আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে আক্রান্ত পুলিশ ও পুরসভার কর্মীরা। ঘটনায় কোতোয়ালী থানার পুলিশের তরফে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে চার জনকে। মেদিনীপুর শহরের খাপ্রেলবাজার এলাকার ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার বিকেল নাগাদ। পুলিশ ও পুরসভা সূত্রে জানা গেছে, মেদিনীপুর শহরের ৭নং ওয়ার্ডের খাপ্রেলবাজার এলাকায় সরকারি রাস্তা দখল করে কংক্রিটের প্রাচীর দিয়েছিলেন গোবিন্দ গোপ নামে এক ব্যক্তি। আদালতের তরফে ওই প্রাচীর ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় পুরসভাকে। তারপরই পুরসভার তরফে প্রাচীর ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়। পূর্ব ঘোষণা মতোই বৃহস্পতিবার দুপুরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মেদিনীপুর পুরসভার কর্মীরা বুলডোজার নিয়ে যায় প্রাচীর ভাঙার জন্য। অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য কোতোয়ালী থানার বিশাল পুলিশবাহিনীও উপস্থিত থাকে ওই এলাকায়। প্রথম থেকেই এলাকায় উত্তেজনা ছিল। তা সত্ত্বেও প্রাচীর ভাঙার কাজ শুরু করেন পুরকর্মীরা। হঠাৎই বিকেল ৩টা নাগাদ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই পুরকর্মীদের সঙ্গে ওই পরিবারের সদস্যদের ধস্তাধস্তি শুরু হয়। ভাঙচুর চালানো হয় পুরসভার জেসিবি বা বুলডোজারে। থামাতে ছুটে যান পুলিশকর্মীরা। এরপরই ওই পরিবারের সদস্যরা ছাদ থেকে ঢিল ছোঁড়া শুরু করেন বলে অভিযোগ। আর তাতেই জখম হন দুই পুরকর্মী এবং দু’জন পুলিশকর্মী। দ্রুত তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

ভাঙা হল পাঁচিল:

বিজ্ঞাপন (Advertisement):

ঘটনায় পুরসভার তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপরই আদিত্য গোপ, তারকনাথ গোপ, অশোক ভকত ও সুনীল ভকত নামে চারজনকে পুলিশ আটক করে। পরে তাঁদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিন সন্ধ্যায় পুরপ্রধান সৌমেন খান বলেন, “আদালতের নির্দেশের পর নোটিশ দেওয়া ছাড়াও, দু-দু’বার ওই ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে পুরসভাতে শুনানি হয় কোতোয়ালী থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে। BLRO, SDO-র তরফেও নির্দেশ আসার পর আজ (বৃহস্পতিবার) আমরা ওই প্রাচীর ভেঙে রাস্তা পরিষ্কার করার জন্য যাই। প্রথমে ওই পরিবারের তরফে বাধা দেওয়া হয় এবং তারপর রীতিমত হামলা চালানো হয়েছে। আমাদের দুই কর্মী, দু’জন পুলিশ জখম হয়েছেন। আমাদের জেসিবি ভেঙে দেওয়া হয়েছে। আমরা কোতোয়ালী থানায় FIR দায়ের করেছি।” তিনি এও জানান, অশান্তির কারণে এদিন কাজ সম্পূর্ণ করা যায়নি। শুক্রবার ওই প্রাচীরের অবশিষ্ট অংশ ভেঙে ফেলা হবে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তথা ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago