Blood Donation

Police: রক্তের হাহাকার পশ্চিম মেদিনীপুরের ব্লাড ব্যাংকগুলিতে! এগিয়ে এলেন কোতোয়ালী থানার পুলিশ কর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: কোভিড মহামারী একদিকে জীবন-জীবিকার উপর আঘাত হেনেছে, ঠিক তেমনই ব্যাঘাত ঘটিয়েছে রক্তের যোগানে। কারণ, সংক্রমণ বাড়তে থাকায় জমায়েতের উপর নিষেধাজ্ঞা এবং ভয় ভীতির কারণে রক্তদান শিবিরের সংকট দেখা দিয়েছে জেলায়। যেখানে মাসের পনের থেকে কুড়ি দিন রক্তদান শিবির হতো, সেখানে কোথাও একটা কথাও দু’টো রক্তদান শিবির হচ্ছে। আর, সেখানেও রক্তদাতার সংখ্যা অনেক কম। কোথাও ১০ জন তো কোথাও ২০ জন। ফলে, মেদিনীপুর শহর সহ জঙ্গলমহলের সবকটি ব্লাড ব্যাংকে রক্তের হাহাকার! প্রতিদিনই রক্তের জন্য ভুগছেন মুমূর্ষ রোগী সহ সাধারণ মানুষ। এই অবস্থায় এবার রক্তের সংকটে এগিয়ে এলেন, জঙ্গলমহলের পুলিশ কর্মীরা। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর স্থিত কোতোয়ালী থানার পক্ষ থেকে বুধবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

রক্তদান পুলিশ কর্মীদের:

‘উৎসর্গ’ নামে আয়োজিত এই রক্তদান শিবিরে রক্ত দিতে এগিয়ে আসেন, সিভিক ভলেন্টিয়ার, জুনিয়র কনস্টেবল, হোমগার্ড থেকে পুলিশের আধিকারিকরা। পুরুষ ও মহিলা পুলিশ কর্মী মিলিয়ে মোট ৫০ জন রক্তদাতা এই দুঃসময়ে রক্তদান করেন। আইন রক্ষকরা এদিন এভাবেই সমাজ রক্ষার দায়িত্বও পালন করলেন। একদিকে কোভিড যুদ্ধে দিনরাত ডিউটি, তার সঙ্গে বিভিন্ন মেলা উৎসব অনুষ্ঠানে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, তারই পাশাপাশি দুঃস্থ গরীব মানুষদের খাবার দাবার বিতরণ প্রভৃতি একযোগে চালিয়ে যাচ্ছে জঙ্গলমহলের পুলিশ। তার পরেও রক্ত দিয়ে সামাজিক কর্তব্যও পালন করলেন তাঁরা। পুলিশকর্মীদের উৎসাহিত করতে এদিন তাঁদের হাতে চারা গাছ ও অন্যান্য উপহার তুলে দেন পুলিশের আধিকারিকবৃন্দ।

উপহার তুলে দেওয়া হচ্ছে রক্তদাতাদের হাতে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago