Tragic Death

Tragic Death: নেশা ছিল বিড়ির, সেই বিড়ির আগুনেই ঘরে আগুন! মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুরের ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নেশা ছিল বিড়ির। নিঃসঙ্গ আর পক্ষাঘাতগ্রস্ত (Paralysed) জীবনে সেই বিড়ি (বা, সিগারেট)-ই হয়তো আরও আপন হয়ে উঠেছিল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার তালবাগিচার সনৎ চক্রবর্তী (৫৯)’র জীবনে। আর, সেই বিড়ি-ই যে এভাবে একদিন তাঁর প্রাণ কেড়ে নেবে কে জানত! বুধবার রাত্রি ১১ টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তালবাগিচা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ছুঁড়ে ফেলা বিড়ির শেষাংশ থেকে বাড়িতে আগুন লেগে যায়! আর, সেই আগুনেই পুড়ে মারা যান বৃদ্ধ সনৎ চক্রবর্তী।

খড়্গপুর গ্রামীণ থানা (Kharagpur Local Police Station) :

পুলিশ ও স্থানীয় সূত্রে এও জানা গেছে, বৃদ্ধ সনৎ চক্রবর্তী বাড়িতে একাই থাকতেন। কিছুটা পাশে তাঁর মেয়ে অন্য ঘরে থাকতেন। বুধবার রাতে খাওয়াদাওয়ার পর সকলেই শুয়ে পড়েন। ১০ টা ৪৫ নাগাদ এই ঘটনাটি ঘটে। আগুন লেগে গেলেও বৃদ্ধের পক্ষে বেরিয়ে আসা সম্ভব হয়নি, তিনি পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড হওয়ার জন্য! তাঁর চিৎকারও হয়তো কেউ শুনতে পায়নি! মেয়ের চিৎকারে যতক্ষণে স্থানীয়রা পৌঁছে আগুন নেভান, ততক্ষণে প্রায় পুরো শরীরই পুড়ে গিয়ে সনৎ বাবুর মৃত্যু হয়েছে। এরপর, খবর পেয়ে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। সত্যিই কি এভাবেই আগুন লেগেছিল নাকি কেউ লাগিয়ে দিয়েছিল, তা তদন্তের পর বোঝা যাবে বলে পুলিশ জানিয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago