Calcutta High Court

Calcutta High Court: অভিষেকের ‘রক্ষাকবচ’ থেকে পঞ্চায়েত ভোটের ফলাফল! কলকাতা হাইকোর্টে আজ একের পর এক গুরুত্বপূর্ণ মামলা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৪ জুলাই: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের পরামর্শে পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই আজ, সোমবার পর্যন্ত তাঁকে ইডি-পদক্ষেপের উপর চার দিনের ‘রক্ষাকবচ’ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজ, সোমবার সেই সময়সীমা শেষ হচ্ছে। আর, আজই ওই মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। এই মামলাতেই আজ ইডি-র হয়ে সওয়াল করতে পারেন কেন্দ্রের অতিরিক্ত সলিসেটর জেনারেল এস.ভি রাজু। যিনি এর আগের সুপ্রিম কোর্টে কুন্তল ঘোষ মামলায় জানিয়েছিলেন, “শুধু কুন্তল ঘোষের চিঠি নয়, অভিষেকের সঙ্গে নিয়োগ দুর্নীতির বিভিন্ন যোগসূত্র” পেয়েছেন তাঁরা। সেই সংক্রান্ত প্রমাণ বা নথিপত্র আজ আদালতে পেশ করা হতে পারে ইডি-র তরফে। অপরদিকে, অভিষেকের হয়ে পাল্টা সওয়াল করার জন্য প্রস্তুত কংগ্রেস নেতা ও দুঁদে আইনজীবী অভিষেক মনু সিংভি। ফলে, মামলার গতিপ্রকৃতি আজ কোন দিকে যায় সে দিকেই তাকিয়ে শাসক-বিরোধী উভয় শিবির থেকে শুরু করে বঞ্চিত হাজার হাজার চাকরিপ্রার্থী।

আজ, সরগরম থাকতে পারে কলকাতা হাইকোর্ট :

অন্যদিকে, পঞ্চায়েতের চূড়ান্ত ফলাফল, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আরো কিছুদিন থাকবে কিনা- এই সংক্রান্ত ৭০টি মামলার শুনানি আজ হতে চলেছে কলকাতা হাইকোর্টে। এরমধ্যে, অন্তত ২৫টি মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠবে বলে জানা যায়। উল্লেখ্য যে, এর আগের শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, মামলার ফলাফলের উপরই নির্ভর করবে পঞ্চায়েত ভোটের চূড়ান্ত ফলাফল! সেই মামলা সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলা আজ (২৪ জুলাই) প্রধান বিচারপতি টি.এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চেও উঠতে চলেছে অনেকগুলি মামলা। এছাড়াও, বেশ কিছু মামলার শুনানি হতে পারে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। অন্যদিকে, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রাজ্য ও কমিশনের তরফে বেশ কয়েকটি মামলা চ্যালেঞ্জ করা হয়েছে। সেগুলি আজ বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago