Supreme Court

SSC Scam: রাজ্যের নিয়োগ দুর্নীতির সব মামলা ফিরল হাইকোর্টে! আগামী ৬ মাসের মধ্যে ‘বিতর্কিত’ শিক্ষক ও শিক্ষাকর্মীদের চূড়ান্ত ভাগ্য-নির্ধারণ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৯ নভেম্বর: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা শেষমেষ কলকাতা হাইকোর্টেই ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম, গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং প্রাথমিকের ২৬৯ জন বরখাস্ত শিক্ষকদের মামলাগুলি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বেলা এম ত্রিবেদীর বেঞ্চ। তাঁদের নির্দেশ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস শিবজ্ঞানম-কে বিশেষ বেঞ্চ গড়ে দিতে হবে এই মামলাগুলির দ্রুত শুনানির জন্য। আগামী ৬ মাসের মধ্যে এই মামলাগুলির নিষ্পত্তি করে ‘অর্থবহ’ (Meaningful) রায় শোনাতে হবে জনস্বার্থে। ‘বিতর্কিত’ কয়েক হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি থাকবে নাকি তাঁদের বরখাস্ত করা হবে, তাঁদের পরিবর্তে বঞ্চিতদের নিয়োগ করা হবে কিনা- এই সমস্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্টের ওই বিশেষ বেঞ্চ (Special Bench)। হাইকোর্ট খুললেই যে বেঞ্চ তৈরী করে দেবেন প্রধান বিচারপতি টি.এস শিবজ্ঞানম।

চূড়ান্ত ভাগ্য নির্ধারণ আগামী ৬ মাসের মধ্যে :

একইসঙ্গে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ সিবিআই (CBI)-কে এও নির্দেশ দিয়েছেন, আগামী ২ মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করে তার বিস্তারিত রিপোর্ট কলকাতা হাইকোর্টের ওই বিশেষ বেঞ্চে জমা দিতে হবে। সেই রিপোর্ট দেখে এবং সব পক্ষের বক্তব্য নিরপেক্ষভাবে বিচার করে কলকাতা হাইকোর্টের ওই বিশেষ বেঞ্চ-কে আগামী ছয় মাসের মধ্যে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলার নিষ্পত্তি করার নির্দেশ বা পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে, সবটাই জনস্বার্থে বা বৃহত্তর স্বার্থে করতে হবে বলেও পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য যে, এদিন সুপ্রিম কোর্টের শুনানিতে সমস্ত রিপোর্ট নিয়ে উপস্থিত ছিলেন সিটের প্রধান অশ্বিন সেনভি। তিনি OMR কারচুপির কথা তুলে ধরেন এবং সেই তদন্ত প্রায় শেষের পথে বলে জানান। এরপরই, নিয়োগ দুর্নীতির সমস্ত তদন্ত দু’ মাসের মধ্যে শেষ করতে বলেন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে, সমস্ত মামলার যথাযথ শুনানির মাধ্যমে আগামী ৬ মাসের মধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি গঠিত বিশেষ বেঞ্চ-কে অর্থবহ রায়দানের পরামর্শ দেন তাঁরা। ততদিন অবধি হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষক-শিক্ষাকর্মীরা নিজেদের পদে বহাল থাকবেন বলেও জানান বিচারপতিরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago