Communication

Kubai Bridge: চলবে নির্মাণ কাজ, ২৮ জানুয়ারি পর্যন্ত রাতের দিকে যান-চলাচল বন্ধ থাকবে পশ্চিম মেদিনীপুরের কুবাই সেতুতে! বিকল্প পথ বাতলে দিল প্রশাসন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জানুয়ারি: মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে কংসাবতী নদীর উপর দেশপ্রাণ বীরেন্দ্র সেতুর (মোহনপুর ব্রিজের) পর এবার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর চন্দ্রকোনা রোড অবস্থিত কুবাই সেতু (Kubai Bridge) তথা নতুন উড়ালপুলে শেষ পর্যায়ের কাজ শুরু হয়েছে। উড়ালপুলে স্টিল গ্রিডার স্থাপন করা হবে বলে জানানো হয়েছে জেলা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত রাতের দিকে সেই কাজ চলবে। সেই কারণে আগামী ৬ দিনে মোট ৫৬ ঘন্টা কুবাই ব্রিজের উপর দিয়ে যান-চলাচল পুরোপুরি বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। সেই সময়ের জন্য বাঁকুড়াগামী এবং মেদিনীপুরগামী যানবাহন তথা সড়ক পথের যাত্রীদের জন্য বিকল্প পথও বাতলে দেওয়া হয়েছে। কলকাতায় পৌঁছনোর বিকল্প আরও একটি রাস্তার কথাও বলা হয়েছে। ইতিমধ্যে গতকাল অর্থাৎ ২৩ জানুয়ারি রাত্রি থেকে সেই অনুযায়ী যথাক্রমে পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা এবং চন্দ্রকোনা রোড থেকে যানবাহন নিয়ন্ত্রণ করা শুরু করেছে জেলা পুলিশ। করা হয়েছে বিশেষ নাকা পয়েন্ট।

সঙ্কীর্ণ কুবাই সেতু :

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২৩ জানুয়ারি রাত ৮টা থেকে ২৪ জানুয়ারি সকাল ৬টা, ২৪ জানুয়ারি রাত ৮টা থেকে ২৫ জানুয়ারি সকাল ৬টা, ২৫ জানুয়ারি রাত ৮টা থেকে ২৬ জানুয়ারি ভোর ৪টা, ২৬ জানুয়ারি রাত ৮টা থেকে ২৭ জানুয়ারি সকাল ৬টা, ২৭ জানুয়ারি রাত ৮টা থেকে ২৮ জানুয়ারি সকাল ৬টা এবং ২৮ জানুয়ারি রাত ৮টা থেকে ২৯ জানুয়ারি ভোর ৪টা পর্যন্ত- এই ৫৬ ঘন্টা (মোট) সেতুটি পুরোপুরি বন্ধ রাখা হবে। সেই সময়ে জন্য বাঁকুড়াগামী সমস্ত যানবাহনকে (সাইকেল, বাইক সহ) শালবনী থানার অধীন ভাদুতলা (মেদিনীপুর শহর থেকে ৭ কিমি) থেকে পিড়াকাটা, গোয়ালতোড় হয়ে চন্দ্রকোনা রোড যেতে হবে। অপরদিকে, মেদিনীপুরগামী সমস্ত যানবাহনকে চন্দ্রকোনা রোড থেকে এই পথেই (গোয়ালতোড়, পিড়াকাটা হয়ে) এবং কলকাতাগামী যানবাহনকে চন্দ্রকোনা টাউন, ঘাটাল, বকুলতলা, মেছোগ্রাম হয়ে ৬ননং জাতীয় সড়ক ধরার কথা বলা হয়েছে। ২৯ জানুয়ারি ভোর ৪ টার পর অবশ্য পরিষেবা স্বাভাবিক হবে আগের মতোই।

উড়ালপুলের কাজ চলছে:

প্রসঙ্গত, যানজট এড়াতে ২০১৭ সালে ওই এলাকায় উড়ালপুল তৈরির সিদ্ধান্ত হয়। প্রায় ১৪৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩ কিলোমিটার উড়ালপুল নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এবার ওই উড়ালপুলে স্টিল গ্রিডার স্থাপন করা হবে বলে জানানো হয়েছে। রোড ওভারব্রিজের (পিআইইউ) মেদিনীপুর জোনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অনুপ মাইতি বলেন, “মঙ্গলবার থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত রাতের দিকে উড়ালপুলের কাজ চলবে। যান চলাচল সচল রেখে কাজ সম্ভব নয়। সেই কারণেই কুবাই ব্রিজ রাতের দিকে ৫৬ ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ভাদুতলাতে নাকা চেকিং পয়েন্ট:

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

6 hours ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

3 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

3 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

4 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago