Weather Update

Midnapore Weather: শীতলতম ২৩ জানুয়ারি! রেকর্ড সাড়ে ৮ ডিগ্রি ঠান্ডায় কাঁপছে মেদিনীপুর সহ সমগ্র জঙ্গলমহল; বুধবার বৃষ্টির পূর্বাভাস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: বিগত কয়েক বছরের মধ্যে আজ অর্থাৎ ২৩ জানুয়ারি (মঙ্গলবার) দিনটিকে ‘শীতলতম ২৩ জানুয়ারি’ হিসেবে চিহ্নিত করা হল মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের (Meteorological Park, Vidyasagar University) তরফে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত্রি ৮ টা নাগাদ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, আজ (২৩ জানুয়ারি) জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন জঙ্গল অধ্যুষিত এলাকাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৬৩ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, গত ২০২৩-র ২৩ জানুয়ারি এবং ২০২২-র ২৩ জানুয়ারি এই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৬. ১০ এবং ১৬.১৬ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে আজকের দিনটিকে বিগত কয়েক বছরের মধ্যে ‘শীতলতম ২৩ জানুয়ারি’ হিসেবে চিহ্নিত করা যেতে পারে বলে মত দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও অধ্যাপকদের।

বৃষ্টি আর কুয়াশার সতর্কতা:

যদিও, চলতি মরসুমে এখনও পর্যন্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল গত ১৩ জানুয়ারি (২০২৪)। ওইদিন জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪০ ডিগ্রি সেলসিয়াস। তবে, ২৩ জানুয়ারি শেষ কবে এত ঠান্ডা ছিল, তা মনে করতে পারছেন না শহরবাসী থেকে শুরু করে জেলাবাসী কেউই! ইতিমধ্যে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই আজকের দিনটিকেই (২৩ জানুয়ারি) চলতি মরসুমের ‘শীতলতম দিন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে, পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের বিভিন্ন জেলায় অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা ছিল গত ১৩ জানুয়ারি (২০২৪)। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ২০২৩ সালে বা গত,শীতের মরসুমে পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল (বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী) ৬.৪৮ ডিগ্রি সেলসিয়াস। গত বছর (২০২৩) ৮ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রার এই ‘রেকর্ড’ গড়েছিল মেদিনীপুর! এর মধ্যেই আবার আগামীকাল অর্থাৎ বুধবার (২৭ জানুয়ারি) বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই। একইসঙ্গে, আগামী কয়েকদিন কুয়াশার দাপটও চলবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago