দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৬ অক্টোবর: দীর্ঘদিন বন্ধ থাকার পর মেদিনীপুরের দু’টি রুটে ফের সরকারি বাস চলাচল শুরু হল। রবিবার (২৪ অক্টোবর) থেকে এই বাস চলাচল শুরু হয়েছে। বাস দু’টি হল- মেদিনীপুর-কাটাখাঁলি এবং মেদিনীপুর-ময়না। এল ফলে, নিঃসন্দেহে উপকৃত হবেন দুই মেদিনীপুরের বাসিন্দারাই। বাস অপারেটর দেবস্মিত মাইতি জানিয়েছেন, “এবার থেকে নিয়মিত এই বাস চলবে।”
প্রসঙ্গত, মেদিনীপুর-কাঁটাখালি রুটের বাসটি যাচ্ছে ভায়া বসন্তপুর, ডেবরা, বালিচক, মুন্ডুমারি, সবং, রুইনান, মোহাড় হয়ে। মেদিনীপুর সরকারি বাস স্ট্যান্ড (আবাস) থেকে ওই বাসটি ছাড়ছে সকাল ৬ টা ২৫ এবং দুপুর ২ টা ২৫ এ। কাঁটাখালি থেকে ছাড়ছে সকাল ৮ টা ৫০ এবং বিকেল ৫ টায়। অন্যদিকে, মেদিনীপুর-ময়না বাসটি যাচ্ছে ভায়া বসন্তপুর, ডেবরা বালিচক, পিংলা হয়ে। মেদিনীপুর সরকারি বাস স্ট্যান্ড থেকে এই বাসটি ছাড়ছে সকাল ৫ টা ৫৫ এবং দুপুর ১ টা ৫৫ এ। ময়না থেকে ছাড়ছে সকাল ৮ টা ৪৫ এবং বিকেল ৪ টা ৩৫ এ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…