Containment Zone

সংক্রমণ রুখতে মেদিনীপুর শহরের আরও ২ টি ওয়ার্ডে “মাইক্রো কনটেনমেন্ট জোন” করা হচ্ছে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: এই মুহূর্তে রাজ্যের মধ্যে সংক্রমণে শীর্ষে পশ্চিম মেদিনীপুর জেলা। তাই, জেলায় সংক্রমণ রুখতে তৎপর জেলা প্রশাসন। গত ৬ ই জুলাই মেদিনীপুর ও খড়্গপুর শহরের বেশ কিছু ওয়ার্ড সহ জেলার আরও ৪ টি এলাকার (গড়বেতা ৩ নং, বেলদা নারায়ণগড়, ঘাটাল ও কেশিয়াড়ি) সংক্রমিত অংশ গন্ডীবদ্ধ করা হয়েছে। আজ জেলাশাসক ডঃ রশ্মি কমলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলার আরও দুটি এলাকাকে “মাইক্রো কনটেনমেন্ট জোন” হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি হল- মেদিনীপুর পৌরসভার দুটি ওয়ার্ডের বেশ কিছু অংশ এবং অপরটি হলো ঘাটাল ব্লকের কিছু অংশ। আগামী ১১ ই জুলাই থেকে ১৬ ই জুলাই পর্যন্ত এই এলাকাগুলি গণ্ডীবদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।

মাইক্রো কনটেনমেন্ট জোন বাড়ছে মেদিনীপুরে :

প্রসঙ্গত, এর আগে মেদিনীপুর শহরের ১, ২, ৪ ও ১৯ নং ওয়ার্ড মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। আজকের নির্দেশিকা অনুযায়ী, ৩ নং ওয়ার্ডের দেশবন্ধু নগর, সুকান্তপল্লী, উদয় পল্লী, জেলপুকুর পাড় এবং সিপাই বাজার’কে গন্ডীবদ্ধ করা হচ্ছে। অপরদিকে, ২৪ নং ওয়ার্ডের বৈশাখীপল্লী, ঝর্ণাডাঙা, সূর্যনগর, নিবেদিতা পল্লী ও ইন্দিরা পল্লী’কে গন্ডীবদ্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ঘাটাল মহকুমার ঘাটাল ব্লকের হরিদাসপুর গ্রাম ও ঘোলা বাজার এলাকার বিস্তীর্ণ অংশ মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় এসেছে। এই সব এলাকায় জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। এমার্জেন্সি অফিস ও স্বাস্থ্য পরিষেবা চালু থাকলেও, এই এলাকার বাসিন্দারা কোনও অফিস বা কাজে বাইরে যেতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী ১১ ই জুলাই থেকে ১৬ ই জুলাই পর্যন্ত এই এলাকাগুলি গণ্ডীবদ্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago