Politics

পশ্চিম মেদিনীপুরে শাসকদলের মহিলা প্রধান মার খেয়ে হাসপাতালে ভর্তি, অভিযোগের তীর দলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কেশিয়াড়ি! দলেরই পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠল অপর গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের ৫ নং বাঘাস্থি অঞ্চলে। ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে তৃণমূলের জেলা নেতৃত্ব। জানা যায়, এলাকার পঞ্চায়েত কর্মীদের নিয়ে বাঘাস্থি গ্রাম পঞ্চায়েত অফিসে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন, এলাকার প্রধান ও অন্যান্য গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। সেই সময়ই ওই প্রধানের উপর হামলা চালানোর অভিযোগ উঠল কিছু তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ওই মহিলা প্রধানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও, স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

পশ্চিম মেদিনীপুরে শাসকদলের মহিলা প্রধান মার খেয়ে হাসপাতালে ভর্তি :

৫ নং বাঘাস্থি অঞ্চলের প্রধান রুমি বেরা গিরির উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে, বিষয়টি উড়িয়ে দিয়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব। প্রধান রুমি দেবী’র অভিযোগ, “এদিন জয়েন্ট বিডিওর নেতৃত্বে আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায়, পঞ্চায়েতদের নিয়ে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। সভা শেষ হওয়ার পর, তৃণমূলেরই কয়েকজন পঞ্চায়েত সদস্য ও বেশকিছু দুষ্কৃতী আচমকাই আমাকে মারধর করে! কোমরে, পিঠে, কিল, ঘুষি দিয়ে মারধর করা হয়।” ঘটনার পর ওই প্রধানকে আহত অবস্থায় কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনায় যে গোষ্ঠীর দিকে আঙুল উঠেছে, তাদের পক্ষ থেকে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের ব্লক সহ-সভাপতি পবিত্র সিট বলেন, “এদিনের গন্ডগোলের ব্যাপারে আমার কাছে কোন খবর নেই। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আর উনি তো বিজেপি প্রধান। দীর্ঘদিন ধরে এলাকায় কোন উন্নয়ন করেননি। ওনার নিজের গ্রাম পঞ্চায়েত কর্মীরা ওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন।”

মহিলা প্রধান রুমি বেরা গিরি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago