Containment Zone

Containment Zone: এবার সংক্রমিত শালবনী করোনা হাসপাতালের সুপার! পশ্চিম মেদিনীপুরে ১০ টি নতুন কনটেনমেন্ট জোন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি: এবার করোনা আক্রান্ত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার লেভেল ফোর করোনা হাসপাতালের সুপার তথা শালবনীর BMOH ডাঃ মনোজিৎ বিশ্বাস। মঙ্গলবার সকালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ আসে! প্রসঙ্গত উল্লেখ্য, গত ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল পুনরায় করোনা হাসপাতাল হিসেবে পথচলা শুরু করছে। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন সুপার মনোজিৎ বিশ্বাস। তবে, গতকাল থেকেই তাঁর সর্দি ও ঠান্ডা লাগার মৃদু উপসর্গ ছিল। মঙ্গলবার সকালে তিনি নিজের পরীক্ষা করান। তাতেই রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে তিনি শালবনী করোনা হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। কারণ, তাঁর রক্তচাপ জনিত ও হৃদরোগের কিছু সমস্যা আছে প্রথম থেকেই। তবে, এই মুহূর্তে তিনি সম্পূর্ণ স্থিতিশীল আছেন এবং নিজের কেবিন থেকেই হাসপাতাল পরিচালনা সংক্রান্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য যে, ডাঃ বিশ্বাস সহ এই মুহূর্তে লেবেল ফোর শালবনিতে ৫ জন চিকিৎসাধীন আছেন। তার মধ্যে একজনের কিডনির ডায়ালিসিস চলছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। তাঁকে গতকাল মেদিনীপুর মেডিক্যাল থেকে শালবনীতে স্থানান্তরিত করা হয়েছে ডায়ালিসিসের জন্য। কারণ, মেদিনীপুর মেডিক্যাল করোনা সংক্রমিতদের ডায়ালিসিস করা হয় না‌।

দায়িত্ব পালন হাসপাতাল থেকেই :

এদিকে, আজ, মঙ্গলবার (১১ জানুয়ারি) পশ্চিম মেদিনীপুর জেলার নতুন ১২ টি মাইক্রো কনটেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। আগামীকাল থেকে ১৮ জানুয়ারি অবধি এই এলাকাগুলি গণ্ডিবদ্ধ থাকবে। স্বাস্থ্য সহ বিভিন্ন জরুরী পরিষেবা ছাড়া সমস্ত কিছুই বন্ধ থাকবে এই এলাকাগুলিতে। তবে, পুলিশ প্রশাসনের তরফে শুকনো খাবার দাবার থেকে শুরু করে, প্রয়োজনীয় সবকিছুই পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে। প্রসঙ্গত এর আগে ঘোষিত, জেলার ১২ টি এলাকার গণ্ডিবদ্ধ দশা আগামীকাল শেষ হচ্ছে। তারপর, এই ১০ টি এলাকা আগামী সাতদিন গণ্ডিবদ্ধ থাকবে। এলাকাগুলির মধ্যে- ৫ টি মেদিনীপুরের, ৪ টি খড়্গপুরের ও ১ টি ঘাটালের। মেদিনীপুর শহরের বড়বাজার এলাকাকে পুনরায় গণ্ডিবদ্ধ করা হয়েছে। এছাড়াও, রবীন্দ্রনগর, বিধাননগর, শরৎপল্লী ও অরবিন্দনগরের কিছু এলাকা মাইক্রো কনটেনমেন্ট জোন হচ্ছে আগামীকাল থেকে। খড়্গপুর শহরের ভগবানপুর, SDH কোয়ার্টার, পুরীগেট ও মালঞ্চের কিছু এলাকা মাইক্রো কনটেনমেন্ট জোন হচ্ছে। ঘাটাল শহরের কুশপাতা এলাকার প্রদীপ মণ্ডলের বাড়িটি মাইক্রো কনটেনমেন্ট জোন হচ্ছে।

দেখে নিন মাইক্রো কনটেনমেন্ট জোনের তালিকা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago