Weather Update

Rainfall: পূর্বাভাস মেনেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রামে! বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির বহর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি:আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও দুই বর্ধমানে মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল থেকেই শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ১০ জানুয়ারি জারি করা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনেই মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। সঙ্গে গুরু গুরু মেঘের গুমরি আওয়াজ! আগামীকালও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ প্রতিটি জেলায় আজ, ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃষ্টির পূর্বাভাস:

প্রসঙ্গত, পূর্ব ভারতে পশ্চিমী ঝঞ্জা (Western Disturbances)’র প্রভাব এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয়বাষ্পের কারণে উত্তর ও দক্ষিণ বঙ্গে এই ক’দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে কৃষকদের জন্য। সমুদ্র উপকূলে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। তবে, এই অকাল বর্ষণে বাংলার কৃষকরা যে ফের একবার ক্ষতির সম্মুখীন হলেন তা বলাই বাহুল্য! একইসঙ্গে, কনকনে শীতের লম্বা ইনিংসেও বেশ বড়সড় বিরতি পড়ে গেল। শুক্রবারের পর থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও, পুনরায় জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা তা নিশ্চিত করতে পারেননি আবহাওয়াবিদরা!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago