Corona Update

কিছুটা স্বস্তি দিয়ে দেশে ও রাজ্যে দৈনিক সংক্রমণের হার নিম্নমুখী, জেলাতেও বাড়েনি আক্রান্তের সংখ্যা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৯ আগস্ট: দেশের করোনা পরিসংখ্যানের গ্রাফ এবার নিম্নমুখী! পাশাপাশি, কমেছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যাও। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে ৩৫ হাজার ৪৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৩৯ হাজার ৭০। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৪৭ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৪৯১। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৭.৪০ শতাংশ। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ২ হাজার ১৮৮। রবিবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ৪ হাজার কম। এখনও পর্যন্ত দেশে ৫২ কোটি ৪০ লক্ষ ৬০ হাজার ৮৯০ জন টিকা পেয়েছেন।

দেশের করোনা চিত্র :

এদিকে, গত একদিনে রাজ্যে কমেছে সংক্রমণের হার! স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৭৪৯। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ১৫। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৩ হাজার ৮০৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৬৩ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৩ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৮৫ জন। গত ২৪ ঘন্টায় ৪৬ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলাতেও গত ৭ দিনে গড়ে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ থেকে ২০ জনের মধ্যে। বাড়েনি মৃত্যুর হারও!

রাজ্যের বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago