Accident

এক রাতের মধ্যেই পশ্চিম মেদিনীপুরে দু-দুটি দুর্ঘটনায় মৃত্যু দুই তরতাজা যুবকের, আহত ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: রবিবার সন্ধ্যা থেকে রাত্রি দশটা’র মধ্যে পৃথক দুটি দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হল দুই যুবকের। দু’টি দুর্ঘটনায় আহত হয়েছেন মোট ৩ জন। প্রত্যেকেই এখন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি দু’টি ঘটেছে যথাক্রমে- সবং ও খড়্গপুরে। রবিবার সন্ধ্যা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের দেহাটি বাজার সংলগ্ন এলাকায় ঘটে যায় মারাত্মক একটি দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ১ জনের! গুরুতর জখম দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় তেমাথানি দিক থেকে একটি ডাম্পার আসছিল। অপরদিকে, পটাশপুরের দিক থেকে একটি মালবোঝাই লরি তেমাথানি যাচ্ছিল। সেই সময়ে দেহাটি বাজার সংলগ্ন এলাকায় লরির ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পার চালক মহাদেব শীটের (২৭)! ঘটনায় গুরুতর আহত হয় লরির চালক ও খালাশি। গুরুতর আহত লরির চালক ও খালাসিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠনো হয়। এদিকে, এই ঘটনার পর তেমাথানি-পটাশপুর রাজ্য সড়ক কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে যানজট মুক্ত করেন।

সবংয়ে দুর্ঘটনা :

অপরদিকে, নাইট কারফিউ চলাকালীন-ই রাত্রি পৌনে দশটা (৯.৪৫) নাগাদ খড়্গপুরের আইআইটি ফ্লাইওভারের উপর ঘটে যায় মর্মান্তিক এক বাইক দুর্ঘটনা! একটি হিরো স্প্লেন্ডার (Hero Splendor) বাইকে করে দুই যুবক তীব্র গতিতে আসছিল আইআইটি থেকে হাসপাতাল অভিমুখে। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের উপর বাতি স্তম্ভে ধাক্কা মারে তাদের বাইক! বাইকের চালক সৌমেন দাসের (২২) ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। সৌমেন ইন্দার বিদ্যাসাগর পুরের বাসিন্দা। বাইকে থাকা অপর যুবক ইন্দা বামুনপাড়ার লোকনাথ সরকার (২০) গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আপাতত ওই যুবক স্থিতিশীল বলে জানা গেছে। এই ঘটনায় ফের একবার হেলমেট বিহীন-নিয়ন্ত্রণহীন বাইক চালানো নিয়ে প্রশ্ন উঠে গেল! প্রশ্ন উঠছে রাতের শহরে নাইট কারফিউ অমান্য করে বাইক চালানো নিয়েও!

খড়্গপুরে দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago