Corona Update

দেশজুড়ে ক্রমশ কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যা, রাজ্য ও জেলাতেও কমেছে সংক্রমণ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৪ আগস্ট: দেশজুড়ে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এবার ফের নিম্নমুখী। আপাতত দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১। পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাই গত ১৫৬ দিনের মধ্যে সর্বনিম্ন। এদিকে, মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ২৫ হাজার ৭২। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩৫৪ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৩৮৯। গত একদিনে করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪৮৬ জন। এখনও পর্যন্ত ৫৮ কোটি ৮৯ লক্ষ ৯৭ হাজার ৮০৫ জন টিকা পেয়েছেন। এদিকে, দেশজুড়ে সংক্রমণ পরিস্থিতি এখনও অবধি নিয়ন্ত্রণে থাকলেও, অক্টোবরে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন একদল বিশেষজ্ঞ!

দেশের করোনা বুলেটিন :

এদিকে, গত ২৪ ঘন্টায় রাজ্যেও কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫১০ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৫৬১। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৭ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৮। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৩ হাজার ৪৯৬। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬২৮ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.২০ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৩৬। তবে, গত একদিনে রাজ্যে কমেছে নমুনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ১৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১৪ জন।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago