Categories: Uncategorized

“৫০০ টাকার জন্য ভিখারি বানানো হচ্ছে”! দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: “৫০০ টাকার জন্য রাজ্যবাসীকে ভিখারি বানানো হচ্ছে”! রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প উপলক্ষে দুয়ারে সরকার শিবিরে ব্যাপক ভিড়ভাট্টা ও জমায়েত-কে কটাক্ষ করে সম্প্রতি মন্তব্য করেছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের খালিনাতে দিলীপ ঘোষের কুশপুত্তলিকা দাহ করলেন মহিলারা! মঙ্গলবার দুপুরে ‘দুয়ারে সরকার’ শিবিরে উপস্থিত মহিলারা প্রথমে বিক্ষোভ মিছিল করেন, তারপর মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের কুশপুত্তলিকা দাহ করেন!

প্রতিবাদ পশ্চিম মেদিনীপুরে :

মহিলাদের প্রতিবাদ পশ্চিম মেদিনীপুরে :

প্রসঙ্গত, গত ১৯ শে আগস্ট বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, “৫০০ টাকার জন্য রাজ্যবাসীকে ভিখারী বানিয়ে ছেড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” মঙ্গলবার এই মন্তব্যের প্রতিবাদে নারায়ণগড় ব্লকের খালিনাতে হাইস্কুলে আয়োজিত দুয়ারে সরকারের শিবিরের সামনে মিছিল করে বিক্ষোভ দেখালেন ক্যাম্পে যোগদান করতে আসা মহিলারা। তাঁদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল- “ছিঃ দিলীপ ঘোষ ছিঃ! আমরা গরীব কিন্তু ভিখারি নই।” এই পোস্টার নিয়েই মিছিল হয়, তারপর দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করা হয়। সমবেত মহিলাদের অভিযোগ, “বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ রাজ্য সরকারের এই ভালো উদ্যোগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অসম্মান করতে গিয়ে মহিলাদের অসম্মান করেছেন। আমরা মহিলারা ভিখারি? এই মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি আমরা।” যদিও, বিজেপি নেতৃত্বের অভিযোগ, “শাসকদলের লোকজনই এইসব করছে। দিলীপ বাবু রাজ্যবাসী বা মহিলাদের ভিখারি বলেননি! বলছেন, ৫০০ টাকা অ্যাকাউন্টেও টাকাটা দেওয়া যেত, ৫০০ টাকার জন্য রাজ্য সরকার জীবনের ঝুঁকি নিয়ে লাইনে দাঁড় করাচ্ছেন বাড়ির মহিলাদের। ভিখিরির মতো লাইনে দাঁড়াতে হচ্ছে সারাদিন ধরে।”

দাহ করা হল কুশপুত্তলিকা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago