দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৩ সেপ্টেম্বর: গত একদিনে দেশের করোনা আক্রান্তের সংখ্যা খানিকটা কমলেও ক্রমশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে কেরালার করোনা চিত্র। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২৫৪ জন। এর মধ্যে গতকাল শুধুমাত্র কেরালাতেই আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২৪০ জন। দেশজুড়ে চলা টিকাকরণের মাঝেও ওই রাজ্যে মাত্রাতিরিক্ত সংক্রমণের আধিক্য চিন্তা বাড়িয়েছে সকলের। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২১৯ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮৭ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ২৬৯। ইতিমধ্যেই দেশে ৭৪ কোটি ৩৮ লক্ষ ৩৭ হাজার ৬৪৩ জন টিকা পেয়েছেন। যার মধ্যে শুধুমাত্র গতকালই টিকা পেয়েছেন ৫৩ লক্ষ ৩৮ হাজার ৯৪৫ জন।
এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫১ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৭৫৩। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১০ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ১০। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫৬ হাজার ৯০৮। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৮৭ জন। গত ২৪ ঘন্টায় ৪১ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৭ জন। এর মধ্যে, শালবনী, ডেবরায় ২ জন করে এবং আনন্দপুর, বেলদা ও মেদিনীপুরে ১ জন করে সংক্রমিত হয়েছেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…