Kolkata High Court

সোমেই শিরে সংক্রান্তি মানিকের! সকাল ১১ টায় হাইকোর্টে হাজিরা, ডিভিশনে জরিমানা মুকুবের শুনানি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৩ সেপ্টেম্বর: সোমবার-ই শিরে সংক্রান্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের। প্রাথমিকের ২০১৪ টেট (Primary Tet- 2014) তথা ২০১৭ এর নিয়োগে “৬ টি প্রশ্ন ভুল” মামলায় আদালত অবমাননার কারণে, মানিক-বদন দেখতে চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! সোমবার (১৩ সেপ্টেম্বর) অর্থাৎ আজ সকাল ১১ টায় সশরীরে মানিক ভট্টাচার্য-কে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ২০১৮ সালেই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তৎকালীন প্রশিক্ষিত পিটিশনারদের মধ্যে যারা (১৭৫ জন) ৬ নম্বর বা তার চেয়ে কম নম্বরের জন্য পাস করতে পারেননি, তাঁদের নিয়োগ করার আদেশ দিয়েছিলেন। নানা অজুহাতে সেই আদেশ মানেননি পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য! তার ভিত্তিতেই তাঁকে সোমবার সাত সকালেই হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কি হবে মানিক ভট্টাচার্যের? তাকিয়ে সবাই : (ছবি- সংগৃহীত)

অন্যদিকে, এই একই ধরনের একটি মামলায় (পায়েল বাগ মামলা), ১৯ জন পিটিশনারদের দাবি মেনে নিয়ে গত ৩ সেপ্টেম্বর (২০২১), বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন মানিক ভট্টাচার্য-কে। গত ৩ তারিখের সিঙ্গেল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন মানিক ভট্টাচার্য তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলারও শুনানি হওয়ার কথা আছে। সবমিলিয়ে, আজ সকাল থেকেই কলকাতা হাইকোর্টের দিকে নজর থাকবে চাকরিপ্রার্থী হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়েদের।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago