Corona Update

দেশে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুহার, রাজ্যে আরও কমল সংক্রমণ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২ জুন: বেশ কয়েকদিন ধরে চলা করোনার নিম্নমুখী সংক্রমণের পর ফের দেশে কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ এবং মৃত্যুহার। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় পাঁচ হাজার বেশি। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৩ হাজার ২০৭ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ২ হাজার ৭৯৫। আপাতত দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭ লক্ষ ৯৩ হাজার ৬৪৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৩১ হাজার ৪৫৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লক্ষ ৭ হাজার ৮৩২ জন। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ২১ কোটি ৮৫ লক্ষ ৪৬ হাজার ৬৬৭ জন।

দেশের করোনা পরিস্থিতি :

এদিকে, রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের হার কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন থেকে জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৪২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ৭০০ কম। পাশাপাশি, মৃত্যু হয়েছে ১৩৭ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১৩১। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৭ হাজার ৭২২ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭৮ হাজার ৬১৩। পাশাপাশি, গত একদিনে নমুনা যাচাই করা হয়েছে ৬৫ হাজার ৪১ জনের।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago