Social Work

করোনায় বিপর্যস্ত শালবনীর ২ টি গ্রামের অসহায় পরিবারগুলির পাশে “মেদিনীপুর নারী সুরক্ষা কমিটি”

সায়ক পন্ডা, পশ্চিম মেদিনীপুর, ২ জুন: দেশজুড়ে চলা অদৃশ্য মারণ ভাইরাসের বিরুদ্ধে এক অসম যুদ্ধে অবতীর্ণ সকলেই! সংক্রমণ রুখতে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা, করা হয়েছে লকডাউনও। যার জেরে প্রবল বিপদের সম্মুখীন হয়েছেন খেটে খাওয়া মানুষেরা! এমতাবস্থায়, এই দুর্দশার দিনে প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো “মেদিনীপুর নারী সুরক্ষা কমিটি”। মঙ্গলবার শালবনীর দু’টি গ্রামের করোনা আক্রান্ত মোট ৯ টি পরিবারে এবং ভাদুতলার একটি গ্রামে ২ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন কমিটির সদস্যরা। “জঙ্গলমহল উত্তরণ ঐক্য” র সদস্যদের ডাকে সাড়া দিয়ে এই মহতী কর্মযজ্ঞে সামিল হয়েছিল “মেদিনীপুর নারী সুরক্ষা কমিটি”।

করোনায় বিপর্যস্ত শালবনীর ২ টি গ্রামের অসহায় পরিবারগুলির পাশে “মেদিনীপুর নারী সুরক্ষা কমিটি” :

এই কর্মকান্ডে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী সহ কোর কমিটির দুই সদস্য সৌরভ পাল এবং শুভজিৎ মন্ডল। পাশাপাশি, “জঙ্গলমহল উত্তরণ ঐক্য”র পক্ষ থেকে ছিলেন জগন্নাথ পাত্র, লাল্টু দাস, চন্দন সিং, রিন্টু দাস, স্থানীয় পঞ্চায়েত সদস্য নিতাই মাহাতো এবং রাঙ্গামাটি আই টি আই-এর শিক্ষক প্রবীর লায়েক সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে কমিটির কোষাধ্যক্ষ সোমদত্তা সাঁতরা জানিয়েছেন যে, “আমাদের এই কর্মসূচি একটানা চলবে, এবং আমরা তার জন্য সব রকম দিক থেকে প্রস্তুতি নিচ্ছি।” পাশাপাশি, এলাকা ভিত্তিক বিভিন্ন করোনা আক্রান্ত দুঃস্থ পরিবারকে চিহ্নিত করে খুব শীঘ্রই সেই পরিবারগুলির কাছেও পৌছে যাওয়া হবে বলে জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই, এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago