Corona Update

বিধি ভাঙা উৎসবে রাজ্যে ফের করোনা-আতঙ্ক! শুধু কলকাতাতেই ডবল সেঞ্চুরি, পশ্চিম মেদিনীপুরেও বাড়লো সংক্রমণ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৪ অক্টোবর: বিধি ভাঙা উৎসবে ফের রাজ্য জুড়ে করোনা আতঙ্ক! দুর্গাপুজোর আবহে প্রবল জনজোয়ারের মাঝে করোনা বিধি অধিকাংশ ক্ষেত্রেই লঙ্ঘিত হচ্ছে। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত শহর থেকে গ্রাম, সিংহভাগ মানুষের মুখে দেখা যায়নি মাস্ক। যার জেরে শুধুমাত্র গত চব্বিশ ঘণ্টাতে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে দু’শোর গন্ডী! রাজধানী শহরে মোট ২০৩ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭৭১ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৭৬৮। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১১ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ১০। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৩৫।

রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৮ হাজার ৪৮২। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৭৫ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৫৭ জন। গত একদিনে মোট ২৮ হাজার ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অপরদিকে, জেলা পশ্চিম মেদিনীপুরেও করোনা বিধি শিকেয় উঠেছে! দূরত্ব-বিধি তো দূর অস্ত, মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। হাতে গোনা কিছু প্যান্ডেল ছাড়া, করোনা বিধি নিয়ে কড়াকড়ি নেই বেশিরভাগ মণ্ডপেই। ফলে, গত ২ দিনে যতজন করোনা সংক্রমিত হয়েছিলেন, গত চব্বিশ ঘণ্টাতেই তার থেকে বেশি জন করোনা সংক্রমিত হলেন জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী। গত ২ দিনে মোট করোনা আক্রান্ত হয়েছিলেন ১৮ (১১ ও ৭) জন। আর, বুধবার সকালের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত হলেন ২১ জন। এর মধ্যে, মেদিনীপুর শহরেই ৭ জন। অপরদিকে, প্রত্যন্ত শালবনী এলাকায় মোট ৪ জন (একটি পরিবারেই ৩ জন) করোনা সংক্রমিত হয়েছেন। খড়্গপুরে ৪ জন (রেল ২) করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও, ঘাটালে ২ জন, গড়বেতায় ১ জন, সবংয়ে ১ জন, দাঁতনে ১ জন এবং ভিন জেলার ১ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়।

শিকেয় উঠেছে করোনা বিধি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago