Health

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৪ অক্টোবর: অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বর্তমানে নয়াদিল্লি এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে, জ্বর এবং শরীরিক দুর্বলতা রয়েছে তাঁর। গত বছর মে মাসেও বুকে ব্যথা নিয়ে এইমসে ভরতি হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেইবার, কার্ডিও ওয়ার্ডেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল টিমও গঠন করেছিলেন চিকিৎসকরা।

মনমোহন সিং (Dr. Manmohan Singh) :

এই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রণব ঝা যদিও টুইট করে জানিয়েছেন যে, মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা নিয়ে অকারণে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তিনি আপাতত স্থিতিশীল। রুটিন চেক-আপ করা হবে তাঁর। তিনি কেমন আছেন সেই সংক্রান্ত সমস্ত আপডেট দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত এপ্রিলে টিকার জোড়া ডোজ নেওয়া থাকলেও করোনা থাবা বসিয়েছিল তাঁর শরীরে। একাধিক উপসর্গ নিয়ে তাঁকে ভর্তিও হতে হয় হাসপাতালে। ৮৯ বছর বয়সী এই প্রবীণ কংগ্রেস নেতার শারীরিক অসুস্থতার খবর প্রকাশ পেতেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সকলে।

অসুস্থতার খবর :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago