Corona Update

পরপর চার দিন ‘শিখর’ ছুঁয়ে রাজ্যের করোনা সংক্রমণ! পশ্চিম মেদিনীপুরে তিন দিনে ৪০, সেরা সেই মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, অমৃতা দত্ত, ৩০ অক্টোবর: পরপর চার দিন হাজারের ‘শিখর’ ছুঁয়ে রাজ্যের করোনা সংক্রমণ! স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের ‘দৈনিক করোনা সংক্রমণ’ এর রেকর্ড হল, যথাক্রমে- ৯৭৬, ৯৯০, ৯৮২ ও ৯৮০ (শনিবার)। গত চারদিনে রাজ্যে মৃত্যু হয়েছে যথাক্রমে- ১৫, ৯, ৮ ও ১৩ জনের। রাজ্য জুড়ে করোনা পরীক্ষা বাড়িয়ে দিতেই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই মুহূর্তে গড়ে প্রতিদিন ৪৫ থেকে ৫০ হাজার করে করোনা পরীক্ষা করা হচ্ছে। এদিকে, সংক্রমণের নিরীখে কলকাতার অবস্থা ভয়াবহ! ২৭০-২৭২ জন করে গড়ে সংক্রমিত হচ্ছেন এখানে। এরপরই, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি। স্কুল খোলার আগেই এই ভয়াবহ সংক্রমণ বৃদ্ধিতে আতঙ্কে অভিভাবক মহল ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে, মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে।

রাজ্যের করোনা বুলেটিন (৩০ অক্টোবরের) :

এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৪০ জন। ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন যথাক্রমে- ১১, ১৭ ও ১২ জন। গত এক সপ্তাহে জেলায় মৃত্যু হয়েছে মাত্র ১ জনের (২৫ অক্টোবর)। এই মুহূর্তে জেলায় প্রতিদিন গড়ে ২০০০ – টি নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা। অন্যদিকে, এই ৪০ জনের মধ্যে তিনদিনে মেদিনীপুর শহরেই সর্বাধিক করোনা সংক্রমিত হয়েছেন। মোট ১১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে মেদিনীপুর শহরে। খড়্গপুর শহরে ৯ জন এবং ঘাটাল মহকুমাতে ১০ জন করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও, ডেবরা, পিংলা, শালবনী, গড়বেতা ও আনন্দপুরে ১-২ জন করে করোনা সংক্রমিত হয়েছেন।

করা হচ্ছে মাইক্রো কনটেনমেন্ট জোন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago