Recent

Midnapore: লোকালয়ের মাঝে বিপজ্জনকভাবে ‘অবৈধ’ গ্যাস সিলিন্ডার মজুদ! অভিযুক্ত পলাতক, বাজেয়াপ্ত কয়েকশো সিলিন্ডার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর: একেবারে লোকালয়ের মধ্যে, রীতিমতো ঘনবসতিপূর্ণ এলাকাতে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করার অভিযোগ খোদ জেলা শহর মেদিনীপুরে! যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারত বিপজ্জনক ঘটনা। অভিযুক্ত’কে পাকড়াও করার আগেই বেপাত্তা! তবে, বেআইনিভাবে মজুদ করা সিলিন্ডারগুলি বাজেয়াপ্ত করেছে কোতোয়ালী থানার পুলিশ। শনিবার এমন ঘটনাই ঘটল মেদিনীপুর শহরে। গোপন সূত্রে খবর পেয়ে মেদিনীপুর শহরের বড়বাজার সংলগ্ন নগারচক এলাকার ওই বাড়িতে হানা দেয় কোতোয়ালী থানার পুলিশ। অভিযুক্ত কুন্তল কলামুড়ি’র বাড়ির মধ্যে বিভিন্ন কোম্পানির কয়েকশো গ্যাসের সিলিন্ডার মজুদ করা ছিল। সেগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। খবর পেয়ে কুন্তল পালিয়ে গেলেও, বাড়িতে তাঁর স্ত্রী ছিলেন। তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন!

অবৈধ গ্যাস গোডাউন লোকালয়ের মাঝেই :

মেদিনীপুর শহরে মারাত্মক অভিযোগ :

প্রসঙ্গত, শনিবার বিকেল নাগাদ নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের নেতৃত্বে মেদিনীপুর শহরের নগারচকের ওই বাড়িতে হানা দেয় কোতোয়ালী থানার পুলিশ। সেখানে পৌঁছে পুলিশ দেখে, বাড়িকেই রীতিমতো গ্যাস গোডাউন বানিয়ে ফেলেছে জনৈক কুন্তল কলামুড়ি নামক ব্যক্তি। কুন্তল বাড়িতে না থাকলেও তার স্ত্রী চঞ্চলা কলামুড়ি পুলিশের জেরার সময় জানিয়েছে, “শহরের অনেকেই আছেন, যাদের বরাদ্দ সবকটি সিলিন্ডার প্রয়োজন হয়না। আমরা তাদের কাছ থেকে সেই সিলিন্ডার গুলি কিনে নিতাম। যাদের প্রয়োজন হত, তাদের সেগুলি বিক্রি করে দিতাম।” কিন্তু, এই পদ্ধতিতে লোকালয়ের মাঝে গ্যাস সিলিন্ডার মজুদ করা সম্পূর্ণ বেআইনি বলে পুলিশ জানিয়েছে। তাছাড়া, যেভাবে একটি ঘরের মধ্যে গ্যাসের গোডাউন করা হয়েছিল তাতে কোনোভাবে আগুন লেগে গেলে বা বিস্ফোরণের ঘটনা ঘটলে পুরো এলাকাজুড়ে বিপদের সম্ভাবনা ছিল! পুলিশ ওই গোডাউন থেকে সমস্ত গ্যাস বাজেয়াপ্ত করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

পুলিশি অভিযান :

বাজেয়াপ্ত করা হয় সিলিন্ডার গুলি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago