Corona Update

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল ৬০ হাজারে, রাজ্যে আক্রান্ত মাত্র সাড়ে তিন হাজার

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৫ জুন: দেশের করোনাচিত্রে এবার বড়সড় স্বস্তি মিললো। ৭৫ দিন পর দেশে দৈনিক সংক্রমণ সবচেয়ে নিম্নমুখী। পাশাপাশি, কমেছে মৃত্যু সংখ্যাও। মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬০ হাজার ৪৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ১০ হাজার কম। পাশাপাশি, গত একদিনে মৃত্যু হয়েছে ২ হাজার ৭২৬ জনের। সোমবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৯২১। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৭ হাজার ৫২৫ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৯ লক্ষ ১৩ হাজার ৩৭৮। ইতিমধ্যেই দেশের ২৫ কোটি ৯০ লক্ষ ৪৪ হাজার ৭২ জনকে টিকা দেওয়া হয়েছে।

দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যে গত একদিনে অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণ এবং মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫১৯ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৭৮ জনের। গত একদিনে করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৭১ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৭.৫৫%। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১৮ হাজার ৯২১ জন। গত একদিনে রাজ্যে ৫৪ হাজার ২২৮ জনের নমুনা যাচাই করা হয়েছে।

করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago