Corona Update

দেশে ফের বাড়লো দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা, রাজ্যে সংক্রমণ ও মৃত্যুর হার নিম্নমুখী

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৭ জুলাই: বেশ কয়েকদিন ধরে চলা নিম্নমুখী সংক্রমণের পর দেশে ফের বাড়লো দৈনিক সংক্রমণের হার। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ হাজার ৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার এই সংখ্যাটা ছিল ৪৮ হাজার ৬৯৮ জন। পাশাপাশি, গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৮ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ১ হাজার ১৮৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫৭ হাজার ৯৪৪ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩। ICMR-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল ১৭ লক্ষ ৭৭ হাজার ৩০৯টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে।

দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যে ক্রমশ উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির। দৈনিক সংক্রমণের পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৪ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ১ হাজার ৯৩৩। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৩২ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৩৫। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৪ জন। আপাতত অ্যাকটিভ রোগীর সংখ্যা ২২ হাজার ৯৯ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ। গত একদিনে রাজ্যে ৫৫ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago