Corona Update

দেশের করোনা গ্রাফে ফের পতন! টিকাকরণ পেরিয়েছে ৮৬ কোটির গন্ডী, পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত মাত্র ১৫

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৭ সেপ্টেম্বর: করোনাকে পরাস্ত করতে চলতি বছরের জানুয়ারি মাসের ১৬ তারিখ থেকে দেশজুড়ে শুরু হয় টিকাকরণ। ধাপে ধাপে চলে আসা এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই ৮৬ কোটিরও বেশি মানুষ পেয়েছেন করোনার টিকা। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যে দেশের মোট ৮৬ কোটি ১ লক্ষ ৫৯ হাজার ১১ জন টিকা পেয়েছেন। যার মধ্যে শুধুমাত্র গতকালই টিকা পেয়েছেন ৩৮ লক্ষেরও বেশি মানুষ। ব্যাপকহারে টিকাকরণের সুফলও স্পষ্ট ভাবে পরিলক্ষিত হচ্ছে বর্তমান করোনা পরিসংখ্যানে। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ২৮ হাজার ৩২৬। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৭৬ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ৬২০। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬২১ জন।

রাজ্যের করোনা বুলেটিন :

পাশাপাশি, রাজ্যে টেস্টের সংখ্যা কমে যাওয়ায় অনেকটাই কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত একদিনে রাজ্যে মোট ২৭ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। যেখানে, রবিবার এই সংখ্যাটা ছিলো ৪০ হাজার ১১৭। সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৭৪৮। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৫১। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৬ হাজার ৮৬৫। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৫৬ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৮৪ জন। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১৫ জন। এর মধ্যে, মেদিনীপুরে ৫ জন, খড়্গপুরে ৪ জন (রেল ৩), ঘটাল মহাকুমায় ৪ জন এবং কেশিয়াড়ি-তে ২ জন করোনা আক্রান্ত হয়েছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago