Corona Update

দেশে ও রাজ্যে দৈনিক সংক্রমণ সামান্য কমলো! পশ্চিম মেদিনীপুরে ২১ জন সংক্রমিত, শহর মেদিনীপুরে ৬ জন

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৪ আগস্ট: করোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলা টিকাকরণ এবং বিভিন্ন বিধিনিষেধের পাশাপাশি সার্বিক সচেতনতা গড়ে উঠলেও সংক্রমণের গ্রাফে ওঠানামা লেগেই রয়েছে। তৃতীয় ঢেউয়ের আবহে তাই টিকাকরণের ওপর জোর দিয়েই সংক্রমণের শৃঙ্খল ভাঙার চেষ্টা করা হচ্ছে। যদিও এক্ষেত্রে, সমস্যা হয়ে দাঁড়িয়েছে পর্যাপ্ত টিকার পরিমান। গত একদিনে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৬৭ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৪০ হাজার ১২০। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৭৮ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৫৮৫। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৭৪৩ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৬৭৩। শুক্রবারের থেকে এই সংখ্যাটা প্রায় ২ হাজার বেশি। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৫৩ কোটি ৬১ লক্ষেরও বেশি মানুষ।

দেশের করোনা চিত্র :

এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৩৯ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ৭৪৭। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৮ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ১০। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৭ হাজার ১৮৫। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৪৯ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১০৯ জন। গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২১ জন। এর মধ্যে, মেদিনীপুর শহরে ৬ জন ও খড়্গপুরে ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago